সৈয়দ জালিস মাহমুদ ,বাগেরহাট প্রতিনিধি :
১৯ নভেম্বর ২০২৬, ৪:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬ জন

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

বাগেরহাটের ফকিরহাটে মিল্ক ভিটার চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) রাত ১০টা ২৫ মিনিটের দিকে মোটরসাইকেলে আসা দুই যুবক এ হামলা চালিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তবে পেট্রোল বোমাগুলো বাড়ির সামনের সড়কে বিস্ফোরিত হওয়ায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন বাড়ির মালিক ফকির জহির হায়দার ছোট।

 

ঘটনাটি উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজ সংলগ্ন এলাকায় ঘটে। হামলার ১৮ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে করে আসা দুই যুবক বাড়িটি লক্ষ্য করে পরপর তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করছে। এরপর তারা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

 

ঘটনার সময় বাড়িতে আমির হামজা সাথিলের দুই চাচাসহ পরিবারের অন্য সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বোমাগুলো বাড়ির সামনে সড়কে বিস্ফোরিত হওয়ায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

 

এ বিষয়ে ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কারা এ হামলার সঙ্গে জড়িত, তা শনাক্ত করতে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

 

ঘটনার খবর ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হন।

ফকিরহাট উপজেলা বিএনপির সভাপতি শেখ কামরুল ইসলাম গোরা নেতাকর্মীদের নিয়ে ফকিরহাট বিশ্বরোড মোড়সহ বিভিন্ন স্থানে টহল দেন। এ সময় তিনি মিল্ক ভিটার চেয়ারম্যানের বাড়িতে পেট্রোল বোমা হামলার তীব্র নিন্দা জানান এবং প্রশাসনকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

 

বিএনপি নেতা শেখ ইফতেখার আহমেদ পলাশ এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের নেতাকর্মীদের দায়ী করে অভিযোগ করেন, দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির উদ্দেশ্যে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। তিনি হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

 

এ সময় ফকিরহাট উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হামলার প্রতিবাদে মিছিল ও স্লোগান দেন।

 

এর আগে বুধবার বিকেল ও সন্ধ্যায় ফকিরহাট উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানারে আওয়ামী লীগের কথিত আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়।

 

পুলিশ জানিয়েছে, হামলায় জড়িতদের শনাক্ত ও ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের আইনের আওতায় আনতে তদন্ত চলছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১

নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি

২

পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় মতবিনিময় সভা ‎

৩

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, লক্ষ্যভ্রষ্ট হয়ে বড় ক্ষতি এড়াল

৪

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

৫

কালিয়াকৈরে পুলিশ লাগবে না, আওয়ামী লীগ-যুবলীগকে মোকাবিলা করার জন্য যুবদলই যথেষ্ট,- এমপি মজিবুর রহমান

৬

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৭

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা, বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা

৮

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, আবুল হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

৯

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

১১

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

১২

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

অষ্টগ্ৰাম আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না , প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সাংবাদিক সম্মেলন

১৪

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

১৫

জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন

১৬

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৭

দুই দশকের বেশি সময় পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ইরান থেকে ‘ডার্টি বোমা’ হামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই: যুক্তরাষ্ট্র

১৯

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০