বগুড়া প্রতিনিধিঃ
১৯ নভেম্বর ২০২৬, ৮:৪৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৩ জন

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, আবুল হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

 

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, নিষিদ্ধ রাসায়নিক পদার্থ ও ইন্ডাস্ট্রিয়াল লবণ ব্যবহারের দায়ে ‘আবুল হোটেল’-এর মালিক মোঃ শাজাহানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত বগুড়া মহানগরের খাজাপাড়া এলাকায় (করতোয়া নদীর পশ্চিম পাশে) এ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযানকালে আবুল হোটেলের নিমকি তৈরির কারখানায় খোলা আকাশের নিচে অস্বাস্থ্যকর পরিবেশে এবং খোলা টয়লেটের পাশে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়। এ ছাড়া নিমকি তৈরিতে নিষিদ্ধ সাল্টু ও হাইড্রোজ, ইন্ডাস্ট্রিয়াল লবণ এবং নিমকি ভাজার কাজে পোড়া তেল ব্যবহারের প্রমাণ পাওয়া যায়।

 

এসব অপরাধের দায় স্বীকার করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী প্রতিষ্ঠানটির মালিক মোঃ শাজাহানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে জব্দ করা হাইড্রোজ, সাল্টু ও ইন্ডাস্ট্রিয়াল লবণ জনসম্মুখে ধ্বংস করা হয়।

 

অভিযান শেষে প্রতিষ্ঠানটিকে দ্রুত কারখানা স্থানান্তর এবং খাদ্য উৎপাদনে সরকারের নির্ধারিত সব বিধি-বিধান মেনে চলার নির্দেশ দেওয়া হয়।

 

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোহাম্মদ মেহেদী হাসানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ক্যাবের সাধারণ সম্পাদক মোছাঃ ফজিলাতুন্নেছা ফৌজিয়া উপস্থিত ছিলেন। অভিযানে সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে জেলা পুলিশের একটি চৌকস দল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১

নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি

২

পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় মতবিনিময় সভা ‎

৩

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, লক্ষ্যভ্রষ্ট হয়ে বড় ক্ষতি এড়াল

৪

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

৫

কালিয়াকৈরে পুলিশ লাগবে না, আওয়ামী লীগ-যুবলীগকে মোকাবিলা করার জন্য যুবদলই যথেষ্ট,- এমপি মজিবুর রহমান

৬

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৭

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা, বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা

৮

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, আবুল হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

৯

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

১১

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

১২

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

অষ্টগ্ৰাম আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না , প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সাংবাদিক সম্মেলন

১৪

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

১৫

জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন

১৬

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৭

দুই দশকের বেশি সময় পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ইরান থেকে ‘ডার্টি বোমা’ হামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই: যুক্তরাষ্ট্র

১৯

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০