মোঃ মাফিজুল ইসলাম, জয়পুরহাট জেলা প্রতিনিধিঃ
১৯ নভেম্বর ২০২৬, ৪:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৩ জন

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

 

 

নিষিদ্ধ ঘোষিত সংগঠন আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস, নৈরাজ্য, নাশকতা, অগ্নিসংযোগসহ সকল প্রকার অপ্রীতিকর ঘটনা ঠেকাতে মাঠে নেমেছে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ৩ নং আয়মা ইউনিয়ন বিএনপি।

 

১৯ নভেম্বর আওয়ামী লীগের ডাকা ধর্মঘট লকডাউনকে কেন্দ্র করে সকাল থেকেই ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা পুরো ইউনিয়নের বিভিন্ন এলাকা, হাট-বাজার ও গুরুত্বপূর্ণ সড়কে মোটরসাইকেল শোডাউন দিয়ে টহল দেন। সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক রাখতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে তারা সারাদিন মাঠে অবস্থান করেন।

এ সময় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল হুদা বলেন, আওয়ামী লীগ যদি কোনো নাশকতার চিন্তা করে কিংবা নাশকতার পরিকল্পনা করে তাহলে তা রুখে দেওয়ার জন্য আমরা মাঠে আছি। জনগণের জানমাল রক্ষায় আমরা সর্বদা প্রস্তুত।

 

ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নওশাদ মন্ডল বলেন, আয়মা ইউনিয়নে কোনো ধরনের সন্ত্রাস নৈরাজ্য, নাশকতা ও বিশৃঙ্খলা আমরা মেনে নেবো না। শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমাদের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে মাঠে থাকবে।

 

একইসঙ্গে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক লিটন বলেন, সাধারণ মানুষ যাতে নির্ভয়ে চলাফেরা করতে পারে, ব্যবসা বাণিজ্য করতে পারে সেজন্যই আমাদের এই অবস্থান। কোনো অপশক্তিকে ইউনিয়নে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা করতে দেওয়া হবে না।

দিনব্যাপী এই কর্মসূচিতে ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

১

নরসিংদীতে বড় ভাই ও মাকে ঠকিয়ে  ছোট দুই ভাই জোরপূর্বক দখলে নিয়েছে পিতার সম্পত্তি

২

পাথরঘাটায় জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও দুর্যোগ ব্যবস্থাপনায় মতবিনিময় সভা ‎

৩

বগুড়ায় গ্রামীণ ব্যাংক শাখায় পেট্রলবোমা নিক্ষেপ, লক্ষ্যভ্রষ্ট হয়ে বড় ক্ষতি এড়াল

৪

শ্যামনগরের বুড়িগোয়ালিনীতে জলবায়ু ঝুঁকি চিহ্নিতকরণ ও এগ্রোইকোলজি পরিকল্পনা প্রণয়ন

৫

কালিয়াকৈরে পুলিশ লাগবে না, আওয়ামী লীগ-যুবলীগকে মোকাবিলা করার জন্য যুবদলই যথেষ্ট,- এমপি মজিবুর রহমান

৬

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

৭

শ্যামনগরে সুন্দরবন প্রেসক্লাবের সভাপতির উপর মধ্যরাতে হামলা, বাড়ি থেকে তু‌লে নেওয়ার চেষ্টা

৮

বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে নিমকি তৈরি, আবুল হোটেল মালিককে ৩০ হাজার টাকা জরিমানা

৯

শ্রীমঙ্গলে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন অনুষ্ঠিত

১০

বাগেরহাটে বিএনপির কার্যালয়ে আগুন, গাছ ফেলে রাস্তা বন্ধ করার চেষ্টা

১১

ফোনে প্রধানমন্ত্রীর ছবি, বিএনপি নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

১২

ফকিরহাটে মিল্ক ভিটা চেয়ারম্যানের বাড়ি লক্ষ্য করে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ

১৩

অষ্টগ্ৰাম আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বরখাস্তের পরও দায়িত্ব ছাড়ছেন না , প্রশাসনিক পদক্ষেপের দাবিতে সাংবাদিক সম্মেলন

১৪

পাঁচবিবিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ডাকা লকডাউনে সন্ত্রাস নৈরাজ্য ও নাশকতা ঠেকাতে মাঠে আয়মা ইউনিয়ন বিএনপি

১৫

জামালগঞ্জে কৃষক মাঠ দিবস উদযাপন

১৬

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ উদ্ধার

১৭

দুই দশকের বেশি সময় পর লালমনিরহাট সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান

১৮

ইরান থেকে ‘ডার্টি বোমা’ হামলার তাৎক্ষণিক ঝুঁকি নেই: যুক্তরাষ্ট্র

১৯

উত্তরায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গ্রেপ্তার

২০