মীর মোঃ রাকিব হাসান বগুড়া জেলা প্রতিনিধি:
২০ নভেম্বর ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

বগুড়ায় ২৩ নভেম্বর চকলোকমান বালিকা মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল, অংশ নেবেন দেশবরেণ্য আলেমরা

বগুড়ায় আগামী ২৩ নভেম্বর (সোমবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে চকলোকমান বালিকা মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল। মাদ্রাসা কর্তৃপক্ষের উদ্যোগে আয়োজিত এ মাহফিল মাদ্রাসা প্রাঙ্গণে বাদ জোহর থেকে অনুষ্ঠিত হবে।

 

আয়োজক সূত্রে জানা গেছে, মাহফিলে প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে পীরে কামেল আল্লামা শাহ সালাহ উদ্দিন নানুপুরীর। বিশেষ মেহমান হিসেবে উপস্থিত থাকবেন হযরত মাওলানা শামছুল আলম সাহেব ও হযরত মুফতি আতাউল্লাহ নিজামী।

 

এ ছাড়া মাহফিলে আলোচক হিসেবে অংশ নেওয়ার কথা রয়েছে আল্লামা মাহফুজুল হক সাহেব, মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী, মুফতি আব্দুর রাজ্জাক কাসেমী ও মাওলানা কাজী ফজলুল করিমসহ দেশের বিভিন্ন এলাকার বিশিষ্ট আলেম ও ইসলামি চিন্তাবিদদের।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য ও বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশার।

 

এ ছাড়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ধর্মীয় ব্যক্তিত্ব ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি প্রত্যাশা করছেন আয়োজকরা।

 

৪৯তম বার্ষিক এ মাহফিলকে কেন্দ্র করে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে। আয়োজকরা মাহফিলের সার্বিক সফলতা কামনা করে ধর্মপ্রাণ মুসলমানসহ সর্বস্তরের মানুষকে যথাসময়ে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলার

১

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২

মুক্তিপণ দিয়ে গোপালগঞ্জ থেকে ছাড়া পেলেন বাগেরহাট বিএনপি নেতা

৩

পীরগঞ্জে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতা গ্রেপ্তার 

৪

তারেক রহমানের জন্মবার্ষিকীতে দিনাজপুর জেলা বিএনপির উদ্যোগে বিশেষ দোয়া মাহফিল

৫

বগুড়ায় ২৩ নভেম্বর চকলোকমান বালিকা মাদ্রাসার ৪৯তম বার্ষিক ওয়াজ মাহফিল, অংশ নেবেন দেশবরেণ্য আলেমরা

৬

কালিয়াকৈরে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে থমকে গেছে জনজীবন -ভোগান্তিতে শ্রমিক ও দিনমজুর

৭

প্রধানমন্ত্রী তারেক রহমানের ৬২তম জন্মদিন উপলক্ষে বাগেরহাট জেলা যুবদলের দোয়া মাহফিল

৮

টেকনাফে ৩৫ লাখ টাকার ইয়াবা জব্দ

৯

শ্রীমঙ্গলে দু’দিন ধরে বৃষ্টি: জনজীবনে ছন্দপতন, চা উৎপাদনে আশার আলো

১০

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১১

জাতীয় সম্পদ ও জ্বালানি সরবরাহব্যবস্থার নিরাপত্তা নিয়ে উদ্বেগ, লুটপাটের চেষ্টা ব্যর্থ হওয়ার দাবি

১২

রোহিঙ্গা প্রত্যাবাসনে জোর, উখিয়ায় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে মতবিনিময়

১৩

কালীগঞ্জে ইয়াবাসহ দরবেশবেশী রতন আটক , ভ্রাম্যমাণ আদালতে ৪ মাসের কারাদন্ড

১৪

পাথরঘাটায় ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসায়িক দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ অনুষ্ঠিত

১৫

বগুড়ায় ছুরিকাঘাতে পুলিশ লাইন্স স্কুলের শিক্ষার্থী গালিব নিহত

১৬

ছোট ভাই হত্যা মামলার পলাতক আসামি ফারুক গ্রেপ্তার

১৭

হুথিদের হামলায় সৌদির সার্বভৌম সম্পদ তহবিলের ৮০ তলা ভবন ক্ষতিগ্রস্ত

১৮

বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট ও অর্থনীতির ভবিষ্যৎ: আস্থা ফেরাতে প্রয়োজন কার্যকর সংস্কার

১৯

চাঁপাইনবাবগঞ্জে মনি উকিলের ১৬তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

২০