সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৮ জন

১৫০ কেজি ইউরিয়া সার নিয়ে জব্দ ১

কক্সবাজারের উখিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১৫০ কেজি ইউরিয়া সারসহ মো. নুরুল হক (২৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উখিয়া ব্যাটালিয়ন (৬৪ বিজিবি) এর অধীনস্থ পালংখালী বিওপির একটি বিশেষ টহল দল ফারির বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

৬৪ বিজিবির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ২টার দিকে পালংখালী বিওপির বিশেষ টহল দল বাংলাদেশের অভ্যন্তরে পূর্ব ফারির বিল নারিকেল বাগানের দক্ষিণ পাশের বেড়ির ওপর অবস্থান নেয়। পরে দুপুর ২টা ২০ মিনিটের দিকে এক ব্যক্তি ফারির বিল এলাকা থেকে মালামাল নিয়ে নারিকেল বাগানের ঘেরের পানিতে ভাসিয়ে ইউরিয়া সার মিয়ানমারে পাচারের চেষ্টা করছিলেন।

এ সময় বিজিবি সদস্যরা তাকে চ্যালেঞ্জ করলে তিনি মালামাল ফেলে পালানোর চেষ্টা করেন। পরে বিজিবি সদস্যরা তাকে আটক করেন।আটক নুরুল হক এফডিএমএন ক্যাম্প-১৩, ব্লক-বি-৬-এর বাসিন্দা। পরে ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে ১৫০ কেজি ইউরিয়া সার উদ্ধার করা হয়।বিজিবি জানায়, সীমান্ত দিয়ে তেল, সারসহ বাংলাদেশি বিভিন্ন পণ্য মিয়ানমারে পাচার ঠেকাতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

একই সঙ্গে চোরাচালান প্রতিরোধে স্থানীয় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সহযোগিতা নেওয়া হচ্ছে।৬৪ বিজিবির ব্যাটালিয়ন অধিনায়ক বলেন, “বিজিবি শুধু সীমান্ত পাহারায় নয়, মাদক, চোরাচালান ও সার পাচার প্রতিরোধেও সব সময় কঠোর অবস্থানে রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: কেএমপি কমিশনার

নিখোঁজের একদিন পর খাল থেকে ২৫ বছরের যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর আন্তঃজেলা ডাকাত দলের ট্রাক সহ গ্রেপ্তার-৫

রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেন এপি বি এন

সোনাতলায় ১ বছরে ৭৩ ট্রান্সফরমার চুরি

যশোরের ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

বদলগাছী ও সাপাহারে ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

১৫০ কেজি ইউরিয়া সার নিয়ে জব্দ ১

র‍্যাব ১৫ এর অভিযানে ৬লাক১৯হাজার মাদক জব্দ

১০

নাফ নদীতে চিরুনি অভিযান,বিজিবি এর হাতে আটক ২

১১

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা

১২

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ জন

১৩

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

১৪

টেকনাফে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবার মৃত্যু

১৫

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক বাদশা নির্বাচিত

১৬

বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, যৌন উত্তেজক সিরাপ-ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল উদ্ধার

১৭

র‌্যাবের অভিযানে রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৯

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২০