মো: মফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৬৮ জন

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

মো: মফিজুল ইসলাম, জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার ঠেংগাপাড়া গ্রামে গোবর ও কেঁচো থেকে ভার্মি কম্পোস্ট জৈব সার উৎপাদন করে সফলতার মুখ দেখছেন দুই বন্ধু তুহিন রেজা ও রবিন।

তাদের “তুহিন রেজা ভার্মি কম্পোস্ট” কারখানাটি এখন এলাকার বেকার যুবকদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠেছে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, বাড়ির আঙিনায় ছোট পরিসরেই এই কারখানা গড়ে তুলেছেন তারা। গরুর গোবর ও বিশেষ জাতের কেঁচোর মাধ্যমে ২৪-৩০ দিনেই উৎপাদন হচ্ছে উন্নতমানের জৈব সার।

এ বিষয়ে তুহিন রেজা বলেন, এটা খুবই লাভজনক প্রতিষ্ঠান। আপনি যে পরিমাণ টাকা খরচ করবেন, তার প্রায় অর্ধেকই লাভ থাকে। যারা বেকার যুবক আছেন, বাড়িতে বসে না থেকে তারাও আমাদের মতো ভার্মি কারখানা তৈরি করে নিজের ভাগ্যের পরিবর্তন করতে পারেন।

কারখানার অপর উদ্যোক্তা রবিন জানান, রাসায়নিক সারের বিকল্প হিসেবে কৃষকরা এখন এই জৈব সারের দিকে ঝুঁকছেন। এতে জমির উর্বরতা বাড়ার পাশাপাশি ফলনও ভালো হচ্ছে।

স্থানীয় কৃষকরা বলছেন, এই জৈব সার ব্যবহারে ফসলের খরচ কমছে এবং পরিবেশও ভালো থাকছে। তুহিন ও রবিনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার কৃষি সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

২

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

৩

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

৪

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

৫

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

৬

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

৭

পীরগঞ্জ সীমান্তে ৪২ বিজিবির অভিযান, উদ্ধার ৫০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট

৮

আদর্শ ওয়ার্ড ও মাদক মুক্ত সমাজ গড়তে  চান কাউন্সিলর প্রার্থী মো: ইউসুফ মিয়া

৯

বগুড়ায় শ্যামলী পরিবহনের হেলপারের ব্যাগে ২,৬০০ পিস ইয়াবা, গ্রেপ্তার ১

১০

সোনাতলায় বাংলাদেশ ইসলামিক দাওয়াহ কল্যাণ সোসাইটির মিলন মেলা

১১

মহাজনের চড়া সুদে ঋণের বোঝা মাথায় নিয়ে সাগরে যাচ্ছেন জেলেরা

১২

খুলনায় বাদাবন সংঘের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত

১৩

আদমদীঘিতে সাংবাদিকদের কটাক্ষ করে ফেসবুকে এসিল্যান্ডের স্ট্যাটাস

১৪

কালীগঞ্জে এসআই ও বিএনপি নেতা নিহতের ঘটনায় ঘাতক পিকআপ উদ্ধার, হেলপার গ্রেপ্তার

১৫

মিঠামইন সাব-রেজিস্ট্রি অফিসে গোপন লেনদেনের অভিযোগ, ২৮ সেকেন্ডের ভিডিও ভাইরাল

১৬

সান্তাহারে নতুন কুড়ি স্পোর্টসের খেলোয়াড় বাছাই শুরু

১৭

​শিবগঞ্জ সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযান ইস্কাফ সিরাপ ও ইয়াবাসহ আটক ২

১৮

সেরা ও স্বাস্থ্যকর স্থান কক্সবাজারে ঢল নেমেছে পর্যটকদের; তবে প্রশ্নের মুখে সার্বিক নিরাপত্তা

১৯

আটোয়ারীতে কৃষকের ১ একর ১৫ শতক জমির করলা নষ্ট, দিশেহারা কৃষক

২০