আকাশ চৌধুরী :
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৫ জন

মুরাদনগরে অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার অভিযোগ

আকাশ চৌধুরী : কুমিল্লা মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থিত ‘ডক্টরস ডায়াগনস্টিক এন্ড হাসপাতাল’-এর বিরুদ্ধে ডায়াগনস্টিক সেন্টারের অনুমোদনের আড়ালে অনুমোদনহীনভাবে হাসপাতালের কার্যক্রম পরিচালনা এবং ঝুঁকিপূর্ণ অস্ত্রোপচার করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গত ৮ সেপ্টেম্বর স্বাস্থ্যমন্ত্রী বরাবর একটি লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়েছে, সরকারি নিয়ম অনুযায়ী ১০ শয্যার হাসপাতাল ও পূর্ণাঙ্গ ডায়াগনস্টিক সেন্টার পরিচালনার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের পৃথক হাসপাতাল ও ডায়াগনস্টিক লাইসেন্সের পাশাপাশি ফায়ার সার্ভিস, পরিবেশ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রয়োজনীয় ছাড়পত্র থাকা বাধ্যতামূলক। একই সঙ্গে নির্ধারিত সংখ্যক এমবিবিএস চিকিৎসক, ডিপ্লোমা নার্স ও প্রয়োজনীয় টেকনোলজিস্ট থাকার বিধান রয়েছে।

তবে অভিযোগকারীর দাবি, প্রতিষ্ঠানটির স্বাস্থ্য অধিদপ্তরের অনুমোদন শুধু ‘ডায়াগনস্টিক সেন্টার’ হিসেবে রয়েছে। ক্লিনিকের লাইসেন্স ও অনুমোদিত অপারেশন থিয়েটার (ওটি) না থাকা সত্ত্বেও সেখানে রোগী ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, সার্বক্ষণিক চিকিৎসক, ডিপ্লোমা নার্স ও অ্যানেসথেসিওলজিস্ট ছাড়াই প্রতিষ্ঠানটিতে নিয়মিত সিজারিয়ান (সি-সেকশন), পাকস্থলীর টিউমার ও পিত্তথলিসহ জটিল রোগের অস্ত্রোপচার করা হচ্ছে।

এ ছাড়া লাইসেন্সবিহীন কার্যক্রম ও ভুল চিকিৎসার কারণে প্রাণহানির মতো গুরুতর ঘটনাও ঘটেছে বলে অভিযোগপত্রে দাবি করা হয়েছে। এসব ঘটনার স্বাধীন বা নিরপেক্ষ তদন্ত হয়নি এবং প্রভাব খাটিয়ে বিষয়গুলো ধামাচাপা দেওয়া হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়। তবে এসব অভিযোগের স্বাধীন বা নিরপেক্ষভাবে যাচাই করা তথ্য পাওয়া যায়নি।

অভিযোগপত্রে আরও দাবি করা হয়েছে, প্রতিষ্ঠানটিতে বিএমডিসি রেজিস্ট্রেশনবিহীন ব্যক্তি ও মেডিকেল অ্যাসিস্ট্যান্ট (SACMO) দিয়ে চিকিৎসা ও অস্ত্রোপচার পরিচালনা করা হচ্ছে। পাশাপাশি রিএজেন্টের নামে হরমোন ও ইলেকট্রোলাইট পরীক্ষা এবং এক্স-রে কক্ষে টিএলডি (TLD) ব্যাজ ছাড়াই এক্স-রে করার অভিযোগও আনা হয়েছে।

অভিযোগকারীর দাবি, রাজনৈতিক ও স্থানীয় প্রভাব ব্যবহার করে প্রতিষ্ঠানটি স্বাস্থ্য বিভাগের নজরদারি এড়িয়ে এসব কার্যক্রম চালিয়ে আসছে।

হাসপাতালের এমডির ও রিসিভশানে একাধিকবার কল করেও পাওয়া যায়নি। নাম-পরিচয় গোপন রাখার শর্তে একজন স্থানীয় সচেতন নাগরিক জনস্বার্থে অভিযোগটি করেছেন। অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যক্রম তদন্ত করে অভিযোগগুলোর সত্যতা যাচাই এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ের সীমান্তে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দেশে হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ডের চুক্তিকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক

থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী, কারা বেশি ঝুঁকিতে

মন খুলে প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন আজ

মুরাদনগরে অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার অভিযোগ

১০

দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

১১

শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা লেদা ক্যাম্পে তরুণদের সংলাপে

১২

পীরগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১৩

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৫

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৭

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

১৮

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

১৯

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

২০