মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান:
২০ সেপ্টেম্বর ২০২৬, ৭:৪৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৫ জন

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের বাগানবাড়ি এলাকার রায়েরচালা বাজারে মাদ্রাসার নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড ও পরিবারের সদস্যদের ওপর নির্যাতনের অভিযোগে হাফেজ ক্বারী মো. আব্দুল আলীম রুহির বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে তার পরিবারের সদস্য ও স্থানীয় এলাকাবাসী।

রোববার দুপুরে মানববন্ধনে ভুক্তভোগী পরিবার ও স্থানীয় লোকজন অভিযোগ করে বলেন, আলীমের উচ্ছৃঙ্খল চলাফেরা, আচরণ ও বিভিন্ন কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ। তার বিরুদ্ধে আপন বোন সালমা, বোনজামাই মুমিন ও বড় ভাই আলী আজগর এর স্ত্রী লিপি আক্তারের ওপর হামলা ও শারীরিক নির্যাতনের অভিযোগ করেন তারা। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেন স্বজন ও স্থানীয়রা।

এলাকাবাসী আরও অভিযোগ করেন, বাগানবাড়ী এলাকায় আব্দুল আলীম ‘দারুল আকরাম মহিলা মাদ্রাসা’ পরিচালনা করেন। কিছুদিন আগে ওই মাদ্রাসায় ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে ওই অনুষ্ঠানে গর্ভবতী ছাগলের বাচ্চা ফালিয়ে দিয়ে খিচুরি রান্না করে খাওয়ানের অভিযোগ ওঠেছে।

মাদ্রাসার নাম ব্যবহার করে বিভিন্ন স্থান থেকে অনুদান সংগ্রহ করে তা ব্যক্তিগতভাবে ভোগ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।
মানববন্ধন থেকে এসব অভিযোগের বিষয়ে প্রশাসনের দ্রুত দৃষ্টি আকর্ষণ করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান পরিবারের সদস্য ও এলাকাবাসী।

মানববন্ধনে বক্তব্য রাখেন সালমা আক্তার, লিপি আক্তার, নূর মোহাম্মদ, বাবুল হোসেন, তাজর উদ্দিন, লিটন মিয়া,আনিছ মিয়া সহ স্থানীয় ব্যক্তিবর্গ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ের সীমান্তে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দেশে হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ডের চুক্তিকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক

থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী, কারা বেশি ঝুঁকিতে

মন খুলে প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন আজ

মুরাদনগরে অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার অভিযোগ

১০

দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

১১

শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা লেদা ক্যাম্পে তরুণদের সংলাপে

১২

পীরগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১৩

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৫

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৭

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

১৮

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

১৯

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

২০