সাদ্দাম হোসেন সাজ্জাদ :
২১ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৩ জন

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

সাদ্দাম হোসেন সাজ্জাদ : চট্টগ্রামের পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুটি কাঠের বোট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। তবে অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে পতেঙ্গা থানাধীন কর্ণফুলী চ্যানেলের ১৮ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় এ অভিযান চালানো হয়।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গার একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহজনক দুটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় দুই টন খনিজ কয়লা জব্দ করা হয়। জব্দ করা কয়লার আনুমানিক মূল্য ৩ লাখ ৪০ হাজার টাকা।

এ ছাড়া চোরাচালানে ব্যবহৃত দুটি সাম্পান বোট জব্দ করা হয়েছে। অভিযানকালে কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা পালিয়ে যায়।

বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সুমন আল মুকিত বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জব্দ করা কয়লা ও বোটের বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। চোরাচালান প্রতিরোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ের সীমান্তে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দেশে হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ডের চুক্তিকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক

থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী, কারা বেশি ঝুঁকিতে

মন খুলে প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন আজ

মুরাদনগরে অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার অভিযোগ

১০

দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

১১

শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা লেদা ক্যাম্পে তরুণদের সংলাপে

১২

পীরগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১৩

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৫

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৭

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

১৮

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

১৯

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

২০