কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৯ জন

বিকট শব্দে বাঁধ ধস, নদীগর্ভে ৪০ মিটার! আতঙ্কে গ্রামবাসি

কুড়িগ্রাম জেলা প্রতিনিধি: কুড়িগ্রামের চিলমারী উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীররক্ষা বাঁধে আবারও ধস দেখা দিয়েছে। উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের কাঁচকল কেডিওয়ারী এলাকায় বাঁধের প্রায় ৪০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় বসতবাড়ি, আবাদি জমি ও স্থানীয় সড়ক হুমকির মুখে পড়েছে। এ ঘটনায় আতঙ্কে রয়েছেন স্থানীয় বাসিন্দারা।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে সরেজমিনে দেখা যায়, ধসে যাওয়া অংশের পাশ দিয়ে তীব্র স্রোতে নদীর পানি আছড়ে পড়ছে। বাঁধের বিভিন্ন স্থানে বড় বড় ফাটল তৈরি হয়েছে। স্থানীয়দের আশঙ্কা, যেকোনো সময় বাঁধের আরও অংশ ভেঙে পড়তে পারে।

এর আগে বৃহস্পতিবার রাতে বিকট শব্দে বাঁধের প্রায় ৪০ মিটার অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যায়। এতে আশপাশের বসতবাড়ি ও আবাদি জমি নিয়ে উদ্বেগ বেড়েছে স্থানীয়দের মধ্যে।

স্থানীয় বাসিন্দা আবদুল করিম বলেন, ‘রাতেই বিকট শব্দে বাঁধ ভেঙে নদীতে চলে যায়। এখন আমাদের বাড়িঘর নিয়ে চরম দুশ্চিন্তায় আছি। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো এলাকা নদীতে বিলীন হয়ে যাবে।’

খবর পেয়ে শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংরক্ষিত নারী সংসদ সদস্যের প্রতিনিধি দল।

সংরক্ষিত নারী সংসদ সদস্যের প্রতিনিধি অধ্যাপক ফজলুল হক বলেন, ‘ঝুঁকিপূর্ণ স্থানটি জরুরি ভিত্তিতে জিওব্যাগ ফেলে রক্ষার উদ্যোগ নেওয়া হবে।’

কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাকিবুল হাসান বলেন, ‘কাঁচকল কেডিওয়ারী এলাকার ৪ দশমিক ১ কিলোমিটার ঝুঁকিপূর্ণ তীর সংরক্ষণের জন্য একটি ডিপিপি দাখিল করা হয়েছে। প্রকল্পটি অনুমোদন ও বাস্তবায়ন হলে দীর্ঘমেয়াদে এই ভাঙন সমস্যার সমাধান হবে বলে আশা করছি।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

১

ফুুলবাড়ীতে গীতাপাঠ, ভজন কীর্তন ও প্রণামমন্ত্রপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২

মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, পাবনায় শিক্ষক গ্রেপ্তার

৩

দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় পাম্পে কমেছে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

৪

রংপুরে নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা

৫

বিকট শব্দে বাঁধ ধস, নদীগর্ভে ৪০ মিটার! আতঙ্কে গ্রামবাসি

৬

তেলের প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা

৭

মারণাস্ত্র নয়, কূটনীতি হোক পরিবর্তনের হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান

৮

অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ: ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক

৯

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫

১০

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

১১

গাজীপুর মহানগরের ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

১২

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

১৩

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

১৪

যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না!

১৫

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

১৬

সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়

১৭

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

১৮

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

২০