আজ বুধবার ( ১৪ অক্টোবর) সকাল ১১ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে বাংলাদেশ ইয়ূথ ফোরামের উদ্যেগে ৯০ এর ছাত্র গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার জাতীয় বীর মরহুম সাইফুদ্দিন আহমেদ মনির তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র জাতীয় স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, ৯০ এর ছাত্র গণঅভ্যুত্থানের মহানায়ক ও ডাকসুর সাবেক ভিপি জাতীয় বীর আমান উল্লাহ আমান, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা, জাতীয় বীর হাবিবুর রহমান হাবিব, বিএনপি’র চেয়ারম্যানের উপদেষ্টা, ডাকসুর সাবেক এজিএস জাতীয় বীর নাজিম উদ্দিন আলম, জাতীয় গণতান্ত্রিক পার্টির ( জাগপা) সভাপতি খন্দকার লুৎফুর রহমান, ডেমোক্রেটিক লীগের (ডিএল) সাধারণ সম্পাদক খোকন চন্দ্র দাসসহ জাতীয় নেতৃবৃন্দ।
অনুষ্ঠান পরিচালনা করেন সাবেক ছাত্রনেতা আমির হোসেন বাদশা।
No tags found for this post.
মন্তব্য করুন