মঈনউদ্দিন মনি, চট্টগ্রাম প্রতিনিধি
২৫ অক্টোবর ২০২৬, ৩:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৯ জন

নিষেধাজ্ঞায় থমকে সাগর, কান্না জেলে পাড়ায়! ২২ দিন আয় বন্ধ, মান্নান-সাগরের মাথায় হাত

ইলিশ  ধরার নিষেধাজ্ঞার আগে যেখানে সাগরের বুকে ভেসে উঠত এক অপরূপ দৃশ্য—অসংখ্য জেলের কর্মব্যস্ততা আর মাছ ধরার জন্য নৌকাগুলোর তুমুল হুড়োহুড়ি; আজ সেই চিরচেনা রূপ পাল্টে সেখানে নেমে এসেছে এক থমথমে নীরবতা। চারদিক আজ জনমানুষহীন, নিথর ও নিস্তব্ধ।” মা ইলিশের নিরাপদ প্রজনন এবং ইলিশের উৎপাদন বৃদ্ধি করাকে কেন্দ্র করে ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর ২০২৬ (২২ দিন) এই সময়ে ইলিশ মাছ ধরা, পরিবহন, মজুত, বাজারজাত, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ। ভিটেমাটি বন্ধক রেখেও শূন্য হাতে উত্তর হালিশহরের গলিচিপার আবদুল মান্নান ও তার ভাগিনা নুরনবি সহ উত্তর হালিশহর বারুনি ঘাটা ও রাণী রাশমনি ঘাটের অসংখ্য মৎস্যজীবীদের মাছ ধরার নিষেধাজ্ঞায় নামল চরম বিপর্যয়। নিষেধাজ্ঞা শুরুর আগে এমনিতেও সাগরে আশানুরূপ ইলিশ মিলছিল না, যার কারণে অনেকেই তেলের খরচ তুলতে পারেননি। এখন টানা ২২ দিন পুরোপুরি আয় বন্ধ থাকায় কিস্তি শোধ ও দাদনের টাকা ফেরত দেওয়া নিয়ে তারা চরম হতাশায় ভুগছেন। বিকল্প আয়ের কোনো উৎস না থাকায় জেলে পরিবারগুলোর দৈনিক খাবার ও নিত্যপ্রয়োজনীয় খরচ মেটানো কঠিন হয়ে পড়েছে। সরকারের পক্ষ থেকে যে ভিজিএফ (VGF) চাল সহায়তা দেওয়া হয় ২০ শতাংশ পরিবারকে, তা অনেক সময় পর্যাপ্ত হয় না কিংবা সময়মতো পৌঁছায় না বলে জেলেদের অভিযোগ রয়েছে।আর বাকী ৮০শতাংশ জেলেদের বর্তমান অবস্থা করুন বেকার আর হতাশায় নৌকায় জাল বুনে আর নৌকা মেরামতেই দিন কাটে। বর্তমানে বারুনী ঘাটে মাছ ধরা ট্রলার ও নৌকাগুলো নোঙর করে রাখা হয়েছে। জেলেরা এই অলস সময়ে ঘাটে বসে তাদের পুরোনো জাল বোনা, ট্রলারের ইঞ্জিন মেরামত এবং নৌকা রং করার কাজ করছেন। তীব্র অভাবের তাড়নায় বারুনী ঘাটা ও এর পার্শ্ববর্তী আনন্দবাজার বা ধুমপাড়া উপকূলের কিছু জেলে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতে বা ভোরে সাগরে নামার চেষ্টা করছেন, যার ফলে নিয়মিত অভিযানে অনেককে আটক ও জরিমানা করা হচ্ছে।মা-ইলিশ রক্ষায় সরকারের হঠাৎ দেওয়া ২২ দিনের এই নিষেধাজ্ঞার খবরটি আগে থেকে জানা ছিল না এই মৎস্যজীবীদের। আর এই অসচেতনতা ও সরকারি নিষেধাজ্ঞার মারপ্যাঁচে পড়ে মুহূর্তেই তাদের জীবনে নেমে এসেছে চরম অন্ধকার।

সাগরে জাল ফেলা তো দূরের কথা, নৌকা ঘাটে বেঁধে রেখেই এখন প্রতিদিন গুনতে হচ্ছে মোটা অঙ্কের লোকসান। একদিকে সাগরে না নামলেও প্রতিদিন নিয়ম করে গুনতে হচ্ছে নৌকার ভাড়া; অন্যদিকে ভোলা থেকে চুক্তি করে আনা জেলেদের প্রতিদিনের বেতন ও খোরাকি সঠিক সময়ে বুঝিয়ে দিতে হচ্ছে।

আয়-রোজগার সম্পূর্ণ বন্ধ, অথচ প্রতিদিনের খরচের বোঝা পাহাড়সম হয়ে চেপে বসেছে তাদের ঘাড়ে। ধার-দেনা আর জমি বন্ধকের টাকা পরিশোধের চিন্তার পাশাপাশি প্রতিদিনের এই বিপুল খরচের জোগান দিতে গিয়ে এখন দিশেহারা আব্দুল মান্নান ও সাগর। সরকারি এই আকস্মিক নিষেধাজ্ঞা উত্তর হালিশহরের এই দুই মৎস্যজীবী পরিবারের জীবনে এক চরম মানবিক ও অর্থনৈতিক বিপর্যয় ডেকে এনেছে।

সাগর ও নদীতে ২২ দিনের ইলিশ শিকার নিষেধাজ্ঞা আগামী ২৯ অক্টোবর ২০২৬ তারিখে শেষ হবে । সেই দিনের ভরসায় আর তাদের সুদিন ফিরে আসার অপেক্ষাই তাদের এই মুহুর্তে একমাত্র প্রার্থনা।

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবে রিয়াদ বিমানবন্দর চালুর আগে পুনরায় রাজধানীতে বিস্ফোরণ

১

পিঁপড়ে ও হাতির যুদ্ধ” গল্প গ্রন্থের জন্য তুলতুল পেলেন “বাবুই” বেস্ট সেলার অ্যাওয়ার্ড

২

পুলিশকে শক্তিশালী না করলে নিরাপত্তা নিশ্চিত করা কঠিন: আইজিপি

৩

নিষেধাজ্ঞায় থমকে সাগর, কান্না জেলে পাড়ায়! ২২ দিন আয় বন্ধ, মান্নান-সাগরের মাথায় হাত

৪

গ্রাম পুলিশকে লাঞ্ছিত করার অভিযোগ, সুকতাইল ইউপি চেয়ারম্যানকে শোকজ১০ কর্মদিবসের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ

৫

নোয়াখালীর বেগমগঞ্জে তরুণকে গুলি করে মোটরসাইকেল ছিনতাই; পুলিশের হাতে উদ্ধার

৬

টেকনাফে সাংগঠনিক কার্যক্রম জোরদারে এনসিপির সভা

৭

সাতকানিয়ায় এসআরবি-১৫-এর অভিযান, গ্রেপ্তার নয় মামলার পলাতক আসামি

৮

দর্শনা ইমিগ্রেশন চেকপোস্টে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসামি আটক

৯

চিফ হুইপের নির্দেশে পাথরঘাটায় অভিযান, দুই দিনে আটক ৪০

১০

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

১১

বগুড়ায় ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের যৌথ পরিচ্ছন্নতা অভিযান

১২

বগুড়ায় ২০ গ্রাম গাঁজাসহ দুইজন আটক, ভ্রাম্যমাণ আদালতে দণ্ড

১৩

গোপালগঞ্জ শহরে ভাড়া বাসা থেকে নারীর গলিত মরদেহ উদ্ধার ছেলে বাড়ি ফিরে পান দুর্গন্ধ, দরজা ভেঙে মরদেহ উদ্ধার পুলিশের

১৪

নরসিংদীর পলাশ উপজেলার খানেপুর থেকে সিফাত নামে এক কিশোর নিখোঁজ 

১৫

ঝিনাইদহে ইনসানিয়াত লাইভ ব্লাড ফাউন্ডেশন উদ্দোগে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্যোগ

১৬

রায়গঞ্জে বিনা মূল্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শুরু 

১৭

ছোট ভাই আলমগীরই হত্যা করায় বিএনপি নেতা জাহাঙ্গীরকে, দাবি নিহতের স্ত্রীর

১৮

মা,বাবা,ফেলে রেখে চলে যায়  নিরাপদ আশ্রয়স্থল না থাকায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুটির পাশে দাড়ালেন জেলা প্রশাসক

১৯

পঞ্চগড়ে মাদক কারবারি ‘বাবু’র ঘরের খাটের নিচে মিলল মাদক

২০