সৈয়দ জালিস মাহমুদ বাগেরহাট প্রতিনিধি
২৭ অক্টোবর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫২ জন

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবির ঘটনা ঘটেছে। সোমবার গভীর রাতে সুন্দরী কোঠা এলাকায় একটি তেলবাহী ট্যাংকারে ধাক্কায় ডুবে যায় এই কয়লাবাহী কার্গোটি।

দুর্ঘটনা কবলিত কার্গো জাহাজের স্টাফেরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশী বাণিজ্যিক জাহাজ এম,ভি ইয়াস জুপিটার থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশ্যে আসছিল এম,ভি ফুলবাড়ী। পথিমধ্যে পশুর চ্যানেলের সুন্দরী কোঠা এলাকায় পৌঁছালে এম,টি জান্নাতুল ফেরদৌস নামের অপর একটি তেলবাহী ট্যাংকার এম,ভি ফুলবাড়ী নামক জাহাজটিকে ধাক্কা দেয়। এতে দুর্ঘটনাকবলিত হয়ে ডুবে যায় কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী জাহাজ। ডুবে যাওয়া জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন।

এদিকে দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজে থাকা ৯ জন স্টাফ সাঁতরে পাশের একটি কার্গো জাহাজে উঠতে পারায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।কয়লা নিয়ে কার্গো জাহাজটির ঢাকার বাদামতলায় যাওয়ার সিডিউল ছিল।

তবে কার্গো জাহাজটি পশুর চ্যানলের বাহিরে ডুবে যাওয়ায় মুল চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোঃ শফিকুল ইসলাম সরকার বলেন, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে। এ চ্যানেল দিয়ে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে। মালিক পক্ষ দ্রুত জাহাজ তোলার ব্যবস্থা গ্রহণ করছে বলেও জানান তিনি।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মিঠাপুকুরে দোকান থেকে টাকা ও সিগারেট চুরি, ধারালো দা দিয়ে হামলার চেষ্টার অভিযোগ

১

বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

২

মোংলা বন্দরের পশুর নদীতে ১২শ মেঃ টন কয়লা বোঝাই এম,ভি ফুলবাড়ী নামক কার্গো জাহাজ ডুবি

৩

সন্তান আপনার, কিন্তু তার জীবন কি আপনার সম্পত্তি? তামান্না ঘটনায় বড় প্রশ্ন

৪

প্যারিস খাল বাঁচাতে ফুটস্টেপসের সঙ্গে তিন দিনের “চলো খাল বাঁচাই” অভিযানে গো আপ ফাউন্ডেশন

৫

ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্যে জাতীয় পরিবেশ মানবাধিকার সোসাইটি (জাপমাস) নিন্দা 

৬

সরিষাবাড়ীতে কৃষকের জমিতে বিষ প্রয়োগের অভিযোগ 

৭

দিনাজপুরের বিরামপুরে দিনব্যাপী জব ফেয়ার উদ্বোধন করেন. এ জেড এম জাহিদ হোসেন

৮

শ্যামনগরে পরিবারে আয় বৃদ্ধি করতে হাঁস-মুরগি পালন বিষয়ক প্রশিক্ষণ

৯

ধর্মীয় জ্ঞানের পাশাপাশি সাধারণ শিক্ষার সমন্বয় জরুরি

১০

দিনাজপুর সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, জব্দ ৭৫ হাজার টাকার ভারতীয় মদ

১১

গাজীপুরের কালিয়াকৈরে বেতন বৃদ্ধির দাবিতেগার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ এবং কারখানা ভাঙচুর

১২

আদমদীঘিতে ইউএনও-এসিল্যান্ডের সহযোগিতায় ৪০টি পরিবার ফিরে পেল চলাচলের রাস্তা

১৩

জাপানে চাকরির নামে ১৬ লাখ টাকা আত্মসাতের অভিযোগ, মামলা

১৪

টেকনাফে ডাকাতির অভিযোগে আব্দুর রহিম গ্রেপ্তার, রিদওয়ান অধরা

১৫

ভারতে মুসলিম নিপীড়ন ও মসজিদে হামলার প্রতিবাদে পঞ্চগড়ে জাগপার বিক্ষোভ

১৬

জাদিমুড়া ক্যাম্পে রাস্তায় দোকান বসানোয় রোহিঙ্গা যুবকের ৩ মাসের কারাদণ্ড

১৭

উখিয়ায় সিএনজির গোপন চেম্বারে ২০ হাজার ইয়াবা, চালক আটক

১৮

পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য

১৯

কালিয়াকৈরে ক্ষুদ্র নিগোষ্টীদের মাঝে আর্থিক চেক ও উপকরণ বিতরণ

২০