মোহাম্মদ সবুর শেখ । খুলনা প্রতিনিধি:
৪ নভেম্বর ২০২৬, ৮:০২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৫ জন

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

 

মাননীয় প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৪ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় নগরীর বয়রাস্থ কেএমপি পুলিশ লাইন্স মাঠে এ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়।
ব্রিফিং প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান।
এ সময় পুলিশ কমিশনার প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে নিরাপত্তা দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের সর্বোচ্চ সতর্কতা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন।
তিনি বলেন, হেলিপ্যাড, স্টেডিয়ামসহ নির্ধারিত গুরুত্বপূর্ণ স্থানে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যদের নিজ নিজ অবস্থানে সতর্ক থাকতে হবে। ভিভিআইপি বহর যাত্রা শুরু করলে সংশ্লিষ্ট সবাইকে পূর্ণ সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। বহর অতিক্রমের পরও হেলিকপ্টার উড্ডয়ন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা না পাওয়া পর্যন্ত কেউ দায়িত্বস্থল ত্যাগ করতে পারবেন না।
দায়িত্ব পালনের সময় চারপাশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, অপ্রয়োজনীয় কথাবার্তা ও গল্পগুজব পরিহার এবং নিজ নিজ দায়িত্বে মনোযোগী থাকার ওপর গুরুত্বারোপ করেন তিনি। যেকোনো গুরুত্বপূর্ণ তথ্য কিংবা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তাৎক্ষণিকভাবে দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ অথবা কন্ট্রোল রুমকে অবহিত করার নির্দেশনা দেন।
এ ছাড়া দায়িত্ব পালনকালে মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকার নির্দেশ দিয়ে পুলিশ কমিশনার বলেন, দায়িত্বস্থলে মোবাইল ফোন নিয়ে ব্যস্ত থাকা পুলিশের পেশাদারিত্বের পরিপন্থী। নির্ধারিত সময়ে নিজ নিজ ডিউটি স্থলে উপস্থিত হয়ে সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালনের জন্য তিনি সব পুলিশ সদস্যের প্রতি আহ্বান জানান।
ব্রিফিং প্যারেডে কেএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যান্ড প্রটোকল, অতিরিক্ত দায়িত্বে অ্যাডমিন অ্যান্ড ফিন্যান্স) জনাব মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, পিপিএম-সেবা; ডেপুটি পুলিশ কমিশনার (সদর দপ্তর, অতিরিক্ত দায়িত্বে এফঅ্যান্ডবি) জনাব এম. এম. শাকিলুজ্জামান, অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত এবং অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস্, ভারপ্রাপ্ত)-সহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সেন্টমার্টিনে অগ্নিনিরাপত্তায় কোস্ট গার্ডের যৌথ মহড়া

১

হাড়িভাসা ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় মোস্তাফিজুর রহমান প্রধান বুলবুল

২

প্রধানমন্ত্রীর খুলনা সফর উপলক্ষ্যে কেএমপির ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।

৩

পঞ্চগড় মাসে ২০ দিনই তালাবদ্ধ থাকে কমিউনিটি ক্লিনিক: ভোগান্তিতে সাধারণ মানুষ।

৪

দিনাজপুরে বিজিবির রাতভর অভিযান: ৫ জন আটক, বিপুল মাদকদ্রব্য উদ্ধার

৫

টেকনাফে হ্নীলায় ১১ লাখ ইয়াবাসহ আটক ২, উদ্ধার ৫ রামদা

৬

রায়গঞ্জ ধানগড়া বাজারে নতুন ক্রীড়া সামগ্রীর দোকান ‘ধানগড়া স্পোর্টস জোন’-এর উদ্বোধন

৭

নোয়াখালীতে ৩ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি মনি ও সহযোগী গ্রেপ্তার

৮

টেকনাফে মাদকের চালান আত্মসাতের অভিযোগে নির্যাতন, নিহত ১; আহত ২,নিখোঁজ ১

৯

ঝিকরগাছায় ফ্যামিলিকার্ড তথ্য সংগ্রহকারীদের দু’দিনব্যাপী প্রশিক্ষণ শুরু।

১০

সুবর্ণচরে তিন অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন, জরিমানা ৬ লাখ টাকা

১১

ভাগ্যের কী নিষ্ঠুর পরিহাস: প্রতিবন্ধী জীবন মিয়ার অন্তহীন কষ্টের এক জীবন-যাত্রার সংগ্রাম এক পা হারিয়েও থেমে নেই তার জীবন যাত্রা

১২

এক্সপায়ারি ডেটবিহীন ঔষধ ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার দায়ে তিন প্রতিষ্ঠানকে অর্থদণ্ড

১৩

ফুলবাড়ীতে এনসিপি নেতা আহমেদ জাকির এর বহিষ্কারাদেশ প্রত্যাহার করেন জেলা কেন্দ্রীয় কমিটি  

১৪

টেকনাফে চুরি মামলার সন্দেহভাজন রোহিঙ্গা গ্রেপ্তার

১৫

মৌলভীবাজারে মহিষ ডাকাতির ঘটনায় ডাকাত সর্দারসহ গ্রেফতার ৫

১৬

উখিয়ায় শিক্ষার্থী হয়রানি বন্ধে আন্দোলনের হুঁশিয়ারি

১৭

বাগেরহাটে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল

১৮

শিবপুরে ডায়াবেটিক হাসপাতালে মোবাইল কোর্টের অভিযান, জরিমানা আদায়

১৯

হাড়িভাসা ইউনিয়ন বিএনপির সভাপতি জিয়াউল হক জিয়ার নির্বাচনী মতবিনিময় সভা

২০