মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর ২০২৬, ১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬ জন

ইউপি নির্বাচনে জামায়াতের ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

মোঃ সারোয়ার হোসেন অপু, নওগাঁ জেলা প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নওগাঁর বদলগাছী উপজেলার ১ নম্বর বদলগাছী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত মেম্বার পদপ্রার্থী হিসেবে মো. রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়েছে।

সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ৪ নম্বর ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হিসেবে মো. রাজেক রেজভীর নাম ঘোষণা করা হয়। তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী বদলগাছী উপজেলা শাখার যুব ও ক্রীড়া বিভাগের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা ইয়াছিন আলী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা শাখার সহকারী সেক্রেটারি স. ম. ফজলুল হক বাচ্চু এবং ১ নম্বর বদলগাছী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির আব্দুল ওয়াহেদ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন বদলগাছী উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি শামিম রেজা। এ সময় ৪ নম্বর ওয়ার্ডের সাধারণ জনগণসহ জামায়াতে ইসলামীর শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর মো. রাজেক রেজভী বলেন, নির্বাচনে তিনি এলাকার মানুষের সহযোগিতা ও দোয়া কামনা করেন। নির্বাচিত হলে ওয়ার্ডের সাধারণ মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

ইউপি নির্বাচনে জামায়াতের ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

পত্নীতলায় মধ্যরাতে অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

১০

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

১১

পায়রাবন্দ মাদ্রাসায় জমকালো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: একতা ক্লাবের গৌরবময় ঐতিহ্য

১২

পঞ্চগড়ের বোদায় প্রতি মঙ্গলবার বসছে পুরাতন মোটরসাইকেলের সাপ্তাহিক বাজার

১৩

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

১৪

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

১৫

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

১৬

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

১৭

র‌্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ

১৮

বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ

১৯

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

২০