মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১২ জন

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

মোঃ আশরাফুল ইসলাম, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি : সারাদেশের মতো দিনাজপুরের ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ উপলক্ষে সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়। র‌্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়।

পরে উপজেলা পরিষদ হলরুমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা নির্বাহী অফিসার আহমেদ হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ছামিউল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, পৌর নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সারওয়ার হোসেন, ফুলবাড়ী থানার ওসি শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আনোয়ার হোসেন চৌধুরী, নাজমুল হক নাজিম, পৌর বিএনপির আহ্বায়ক আবুল বাসার, পৌর বিএনপির সিনিয়র আহ্বায়ক মুর্তুজা হক অস্টিন, বেতদিঘী ইউনিয়ন প্যানেল চেয়ারম্যান আব্দুল মান্নানসহ উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং প্রধান শিক্ষকগণ, বিএনসিসির সদস্য বৃন্দ, আনসার ভিডিপির সদস্যবৃন্দ, গ্রাম পুলিশ সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় সারা দেশব্যাপী একযোগে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সভা পরিচালিত হয়, উক্ত সভায় ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা, কোথাও পানি জমতে না দেওয়া এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানানো হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা

হরিপুর-পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

ইউপি নির্বাচনে জামায়াতের ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

১০

হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী

১১

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১২

পত্নীতলায় মধ্যরাতে অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

১৩

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

১৪

পায়রাবন্দ মাদ্রাসায় জমকালো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: একতা ক্লাবের গৌরবময় ঐতিহ্য

১৫

পঞ্চগড়ের বোদায় প্রতি মঙ্গলবার বসছে পুরাতন মোটরসাইকেলের সাপ্তাহিক বাজার

১৬

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

১৭

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

১৮

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

১৯

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০