সরদার সাইদী হাসান বাবু, খুলনা প্রতিনিধি : খুলনা মহানগরীর খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুর চাচির জানাজার নামাজ আজ শুক্রবার অনুষ্ঠিত হয়েছে।
মরহুমা গতকাল বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে খুলনা মহানগরীর গোয়ালখালীতে নিজ বাসভবনে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আজ শুক্রবার (১৮ সেপ্টেম্বর) জুম্মার নামাজের পর গোয়ালখালী ক্যাডেট স্কিম মাদ্রাসায় মরহুমার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজার নামাজে খালিশপুর থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আলী বাবুসহ দলীয় নেতাকর্মীরা অংশ নেন।
জানাজায় উপস্থিত ছিলেন- খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবিব বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক বিপ্লবুর রহমান কুদ্দুস, থানা বিএনপির সাবেক আহ্বায়ক ও ৯নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর শেখ জাহিদুল ইসলাম, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলহাজ্ব কাজী শামীম, সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা ভুট্টো, সাংগঠনিক সম্পাদক মোঃ হালিম শেখ, সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন গভঃ রেজিঃ নং এস-১৪৫১৭ এর খুলনা জেলা কমিটির সিনিঃ সহসভাপতি মোঃ রফিকুল ইসলাম রফিক প্রমুখ।
এছাড়াও বিভিন্ন স্তরের নেতাকর্মী, মুসল্লি ও এলাকাবাসী জানাজায় অংশগ্রহণ করে মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।
No tags found for this post.
মন্তব্য করুন