মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান :
১৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪৩ জন

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

মোঃ শফিকুল ইসলাম, ঢাকা বিভাগীয় প্রধান : গাজীপুরের কালিয়াকৈরে ব্যবসায়ী মোঃ আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত ২ নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার হয়েছে। শুক্রবার দুপুরে কুড়ি গ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কালিয়াকৈর থানা পুলিশ।

গ্রেপ্তারকৃত সাগর হোসেন(২০) কালিয়াকৈর উপজেলার ঠাকুরপাড়া এলাকার শরীফ হোসেনের ছেলে। পুলিশ ও নিহতের পরিবার সুত্রে জানা যায়, গত ২৩ জুলাই রাতে কালিয়াকৈর উপজেলার ফটিক মার্কেট এলাকা থেকে অটোরিকশাযোগে নিজ বাড়ি ঠাকুরপাড়ায় ফিরছিলেন ব্যবসায়ী আজিবর রহমান। ফেরার পথে ঠাকুরপাড়া বাজারে শরিফ, তাঁর দুই ছেলে সুমন ও সাগরসহ কয়েকজন দেশীয় ধারালো অস্ত্র ও লোহার পাইপ দিয়ে আজিবর রহমানকে এলোপাতাড়ি মারধর করেন। এতে গুরুতর আহত হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতালালে ২৬ দিন চিকিৎসাধীন অবস্থায় গত ১৯ আগস্ট আজিবর রহমান মারা যান। এ ঘটনায় নিহতের স্ত্রী নারগিস আক্তার বাদী হয়ে মামলা করেন,পরে পুলিশ, শরীফ হোসেন, তার দুই ছেলে সাগর হোসেন ও সুমন হোসেনের নামে। মামলার প্রেক্ষিতে আসামীদের গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় পুলিশ। কিন্ত ঘটনার পর আসামীরা পলাতক থাকে। পরে দীর্ঘ এক মাস পর গতকাল শুক্রবার দুুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার নুনখাওয়া বাজার এলাকা থেকে মামলার ২নং আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ।

কালিয়াকৈর থানার উপ-পরিদর্শক এসআই জাহাঙ্গীর হোসেন বলেন, উপজেলার ঠাকুর পাড়া এলাকার ব্যাবসায়ী আজিবর রহমান হত্যা মামলার এজাহারভুক্ত আসামী সাগর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলার অন্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পীরগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

ফকিরহাটে ডেঙ্গু প্রতিরোধে স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে লার্ভা নিধন অভিযান

নিকলীতে ৫শ’ বছরের ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত

১০

আট দফা এক দফায় পরিণত হলে পরিস্থিতি খুবই ভয়াবহ হবে: ডা. শফিকুর রহমান

১১

ক্যাম্প-২২ উনচিপ্রাংয়ে এপিবিএনের অভিযানে আসামি গ্রেপ্তার

১২

উদ্বোধনের দুই মাস না পেরোতেই ধরধরা সেতুর সংযোগ সড়কে ভাঙন

১৩

কালিয়াকৈরে ব্যবসায়ী আজিবর হত্যা মামলার আসামী সাগর গ্রেপ্তার

১৪

খালিশপুর থানা বিএনপির সভাপতির চাচির জানাজা অনুষ্ঠিত

১৫

পঞ্চগড় সুগার মিল পরিদর্শন করলেন মাননীয় সংসদ সদস্য নওশাদ জমির

১৬

বদলগাছীতে ভাতিজা কৃর্তক বিধবা চাচীকেে ধর্ষণ চেষ্টার অভিযোগে, থানায় এজাহার

১৭

পঞ্চগড়ে কালীমূর্তি ভাঙচুরের অভিযোগ, এলাকায় চাঞ্চল্য

১৮

কালিয়াকৈর নিষিদ্ধ আ:লীগের মিছিল ও নাশকতার মামলায় গ্রেপ্তার ৩

১৯

কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

২০