ডেস্ক রিপোর্ট:
২০ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫১ জন

দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ছয় জনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৯৩ জন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ১৮৪ জনের মৃত্যু হলো। এর মধ্যে সেপ্টেম্বরে প্রাণ গেছে ৮৭ জনের, যা মাসের হিসাবে চলতি বছরের মধ্যে সর্বোচ্চ।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের বুলেটিনে বলা হয়, শনিবার সকাল ৮টা থেকে ২৪ ঘণ্টায় এইডিস মশাবাহিত এ রোগে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ১৭১ জন ভর্তি হয়েছেন; দক্ষিণ সিটিতে ভর্তি হন ১৩২ জন। দুই সিটির বাইরে ঢাকা বিভাগের অন্যান্য হাসপাতালে ভর্তি হন ৩৮৪ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১৫৪ জন, চট্টগ্রামে ১৬৭ জন, খুলনায় ২৯২ জন, ময়মনসিংহে ৮২, রাজশাহীতে ১৩৭, রংপুরে ৬৫ এবং সিলেটে ৯ জন ভর্তি হয়েছেন।

বুলেটিনের তথ্য অনুসারে, গেল ২৪ ঘণ্টায় এক হাজার ৫৮৭ জন ডেঙ্গুর চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। চলতি বছর ৬১ হাজার ৯৭২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৭ হাজার ৬১০ জন হাসপাতাল ছেড়ে গেছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পতেঙ্গায় দুই টন চোরাই কয়লাসহ দুই বোট জব্দ

উখিয়ায় পালংখালী সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার

পঞ্চগড়ের সীমান্তে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা

সরিষাবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির কার্যালয় উদ্বোধন

কালিয়াকৈরে বিভিন্ন অপকর্ম বন্ধের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা

দেশে হামের টিকা পাচ্ছে ৩৪ লাখ শিশু

যুক্তরাষ্ট্রের সঙ্গে গ্রিনল্যান্ডের চুক্তিকে স্বাগত জানিয়েছে ডেনমার্ক

থাইরয়েড ক্যানসারের লক্ষণ কী, কারা বেশি ঝুঁকিতে

মন খুলে প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন আজ

মুরাদনগরে অনুমোদনহীন হাসপাতাল পরিচালনার অভিযোগ

১০

দেশে ডেঙ্গু আক্রান্ত ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু

১১

শান্তিপূর্ণ সহাবস্থানের বার্তা লেদা ক্যাম্পে তরুণদের সংলাপে

১২

পীরগঞ্জ সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ৫০ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১৩

স্বপ্ন দেখো, জীবন গড়ি’ রংপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

১৪

মুন্সীগঞ্জে যাত্রীবাহী বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

১৫

ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

১৬

জেরিন কিন্ডারগার্টেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ

১৭

কালিয়াকৈরে ৮ নম্বর ওয়ার্ডে নির্বাচনি মতবিনিময় সমাবেশ

১৮

নিলাম ছাড়াই সরকারি গাছ কাটার অভিযোগ: প্রশাসন নীরব!

১৯

বিরল ও পীরগঞ্জ সীমান্তে ট্যাপেন্টাডল ও যৌন উত্তেজক সিরাপসহ মোটরসাইকেল উদ্ধার

২০