shohidul islam
২৯ সেপ্টেম্বর ২০২৬, ৯:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

চট্টগ্রাম-কক্সবাজারে অভিযান: বগুড়ার স্বেচ্ছাসেবক লীগ নেতা ভিপি শাহিন গ্রেপ্তার

মিরু হাসান, বগুড়া প্রতিনিধিঃ

বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও শাজাহানপুর উপজেলার খরনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাজেদুর রহমান শাহিন ওরফে ভিপি শাহিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম বিভাগের কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে কয়েকজন সহযোগীসহ আটক করা হয় বলে জানা গেছে।

পুলিশের একটি সূত্র জানায়, ভিপি শাহিন দীর্ঘদিন ধরে আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান শনাক্ত করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে আটক করে।

বগুড়া জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করে জানান, কক্সবাজার জেলার চকরিয়া থানা এলাকায় আত্মগোপনে থাকা অবস্থায় তাকে আটক করা হয়েছে। বর্তমানে তাকে বগুড়ায় নিয়ে আসা হচ্ছে।

তিনি আরও জানান, ভিপি শাহিনের বিরুদ্ধে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলন ঘিরে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। মঙ্গলবার তাকে বগুড়ার আদালতে হাজির করা হবে। আদালতে উপস্থাপনের আগে তার বিরুদ্ধে থাকা মামলাসহ আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, সাজেদুর রহমান শাহিনকে নিয়ে এর আগেও বিভিন্ন মামলার তথ্য প্রকাশিত হয়েছে। ২০২৪ সালে বগুড়ায় দায়ের হওয়া একটি হত্যা মামলায়ও তার নাম আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উখিয়ায় এসআরবি-১৫-এর অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার

১

বাসের ট্রলি ব্যাগের গোপন চেম্বার থেকে ৪,৯৭০ পিস ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ১

২

সাম্য, মানবতা ও অসাম্প্রদায়িক চেতনায় সমাজ গড়ার আহ্বান কালীগঞ্জে অনুষ্ঠানে এমপি ফজলুল হক মিলন

৩

সাজেকে দফায় দফায় গোলাগুলি, গুলিবিদ্ধ ৯ বছরের শিশু সঞ্জিতা;

৪

কালীগঞ্জে তুচ্ছ ঘটনায় বসতঘরে হামলা, আহত ৪

৫

বাগেরহাটের রামপালে বাংলা কিউআর কেডে ক্যাসলেস লেনদেন ক্যাম্পেইন

৬

বাগেরহাটের রামপালে ভ্রাম্যমান আদালতের মাদকবিরোধী অভিযানে ২ জনের কারাদণ্ড

৭

মিঠামইনে পাচারের সময় ১১১ বস্তা ইউরিয়া সহ আটক ২ টলি গাড়ি জব্দ, ডিলারসহ আসামি ৪

৮

দুর্গাপূজায় সাইবার অপপ্রচার রোধে সতর্ক থাকার নির্দেশ আইজিপির

৯

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

১০

সবুজায়নের ডাক, মাদকের বিরুদ্ধে শপথ- দিনাজপুর জিলা স্কুলে শিক্ষার্থীদের সচেতনতার বার্তা

১১

সেন্টমার্টিনের দক্ষিণে গভীর সমুদ্র থেকে ১৩ জেলেসহ ফিশিং বোট উদ্ধার

১২

মিয়ানমার থেকে ইয়াবার চালান, উখিয়ায় আটক দুইজন

১৩

কালিয়াকৈরে ২৫০০ টাকার সালিশে ছুরিকাঘাত, কামড়ে মাংস ছিঁড়ে ১.৪০ লাখ টাকা লুট

১৪

মুক্তিপণের দাবিতে অপহরণ, উখিয়া থেকে কিশোর উদ্ধার

১৫

আন্তর্জাতিক সম্মাননায় ভূষিত রবি চৌধুরী, নতুন দায়িত্বে দুই বছর

১৬

স্বর্ণের দামে ভাটা পড়েছে, ভরিতে কমেছে ২ হাজার ২১৬ টাকা

১৭

দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে বাগেরহাটে জেলা বিএনপির বিক্ষোভ মিছিল

১৮

নরসিংদীতে ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ-২০২৬ অনুষ্ঠিত

১৯

দেশ হারালো এক নিবেদিতপ্রাণ মুক্তিযোদ্ধাকে, সিরাজুল ইসলামের মৃত্যুতে এমপি মিলনের শোক

২০