এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৯ জন

৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

 

 

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ হারিয়েছেন কুমিল্লার চান্দিনা উপজেলার তরুণ মো. সাগর (২৪)। রাশিয়ার সেনাবাহিনীতে চাকরির প্রলোভনে যুদ্ধে যোগ দেওয়ার পর পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়। শনিবার (১৭ অক্টোবর) রাশিয়ায় থাকা এক বন্ধুর মাধ্যমে সাগরের মৃত্যুর খবর পায় তাঁর পরিবার। এতে স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

 

সাগর চান্দিনা পৌরসভার ছায়কোট এলাকার মো. কবির হোসেনের ছেলে। তিন বোন ও দুই ভাইয়ের মধ্যে তিনি সবার ছোট। দরিদ্র পরিবারের আর্থিক সহায়তায় কিশোর বয়স থেকে উপজেলা সদরের একটি রড-সিমেন্টের দোকানে রিকশাভ্যান চালাতেন তিনি।

 

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০২৫ সালের মাঝামাঝি সময়ে ওই দোকানের এক ম্যানেজারের সহযোগিতায় প্রায় ছয় লাখ টাকা খরচ করে রাশিয়ায় যান সাগর। সেখানে একটি বেকারিতে কাজ শুরু করেন। মাসে আয় করতেন প্রায় ৭০ হাজার টাকা।

 

পরে সেখানে এক বাংলাদেশি দালালের সঙ্গে পরিচয় হয় তাঁর। পরিবারের অভিযোগ, রাশিয়ার সেনাবাহিনীতে চাকরি পাইয়ে দেওয়া এবং এককালীন ৩০ লাখ টাকা পাওয়ার প্রলোভন দেখান ওই ব্যক্তি। চলতি বছরের মে মাসে রাশিয়া-ইউক্রেন যুদ্ধে অংশ নিতে যান সাগর। এরপর থেকে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ বন্ধ হয়ে যায়।

 

সাগরের চাচা আবদুল আওয়াল বলেন, বেকারির কাজ ছেড়ে রুশ সেনাবাহিনীতে যোগ দেওয়ার কথা সাগর তাঁকে জানিয়েছিলেন। তখন তিনি নিষেধ করেছিলেন। তাঁর অভিযোগ, দালাল ভুল তথ্য দিয়ে সাগরকে যুদ্ধে যোগ দিতে প্ররোচিত করেছেন। শনিবার সাগরের এক বন্ধু তাঁর মৃত্যুর খবর দেন।

 

সাগরের বাবা কবির হোসেন বলেন, তিনি সবজির ব্যবসা করতেন এবং দীর্ঘদিন ধরে অসুস্থ। অনেক ধারদেনা করে ছেলেকে বিদেশে পাঠান। প্রায় চার-পাঁচ মাস ধরে ছেলের সঙ্গে কথা বলতে পারেননি। এখন শুনছেন, তাঁর ছেলে আর বেঁচে নেই।

 

চান্দিনা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হক বলেন, বিষয়টি তাঁদের জানা নেই। খোঁজ নিয়ে দেখবেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার

১

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্র সহ তিনজন গ্রেফতার

২

কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান

৩

ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ১৫টি দুর্গামণ্ডপে অনুদান বিতরণ

৪

পূজামণ্ডপের নিরাপত্তায় টহল বাড়িয়েছে কোস্ট গার্ড 

৫

সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

৬

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

৭

কলাবাড়িয়ার ৮ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা শেখ সাদী, আর্থিক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস

৮

কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে

৯

৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

১০

মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন

১১

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা

১২

হরিণাকুণ্ডুতে সাবেক পৌর মেয়র আজিজুর রহমান মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকীতে শোক র‍্যালি ও দোয়া মাহফিল

১৩

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে কৃষক মাঠ স্কুলের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

১৪

গোপালগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান জনি শেখ জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়, বিএনপির সমর্থন পাওয়ার প্রত্যাশা

১৫

ঘুষ ক্বিয়ামতের দিন বিপদের বোঝা হয়ে ঘুষখোরের কাঁধেই চেঁপে বসবে

১৬

বিরল সীমান্তে মাদকবিরোধী অভিযান, ভারতীয় ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

১৭

তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

১৮

মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

আরবে দুই বাংলাদেশি হত্যাকাণ্ড: সৌদি রাজতন্ত্র ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আল্লামা ইমাম হায়াত

২০