মোঃ রাসেল শেখ নড়াইল জেলা প্রতিনিধি
১৯ অক্টোবর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

কলাবাড়িয়ার ৮ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা শেখ সাদী, আর্থিক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলার নড়াগাতী থানাধীন ৮ নম্বর কলাবাড়ীয়া ইউনিয়নের আটটি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী ও বিএনপি নেতা শেখ সাদী। রবিবার (১৮ অক্টোবর ২০২৬) রাত ৮টার দিকে তিনি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে শেখ সাদী প্রতিটি পূজামণ্ডপে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন, তাঁদের খোঁজখবর নেন এবং আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় তিনি শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদ্‌যাপনের লক্ষ্যে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

শেখ সাদী বলেন, বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সনাতন ধর্মাবলম্বীদের পাশে রয়েছেন। পূজামণ্ডপে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অপ্রীতিকর ঘটনা ঘটলে তাৎক্ষণিকভাবে তাঁকে কিংবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানোর অনুরোধ করেন তিনি। পাশাপাশি, সংশ্লিষ্টদের প্রশাসনের কর্মকর্তা ও স্থানীয় নেতাকর্মীদের যোগাযোগের নম্বর সংরক্ষণে রাখার পরামর্শ দেন। যেকোনো সমস্যার খবর পেলে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি।

শেখ সাদী সাবেক কলাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের দুইবারের চেয়ারম্যান অ্যাডভোকেট এসএম অলিউর রহমানের স্নেহধন্য ভাতিজা। তিনি নড়াগাতী থানা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক এবং পশ্চিম কলাবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন কলাবাড়ীয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মোঃ মফিজুর রহমান (আঙ্গুর), ইউনিয়ন যুবদলের সদস্যসচিব মোঃ রাসেল শেখ (আখের), নড়াগাতী থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোঃ মেহেদী খন্দকার, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি নওশের বিশ্বাস, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ শাহান কাজী, কৃষক দলের আহ্বায়ক মোঃ ফিরোজ মোল্লা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আমানুল্লাহ মৃধা এবং ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ আলিফ শেখ।

এ ছাড়া মোঃ রাহাদ শেখ, মোঃ ইজাজ শেখ, মোঃ জসিম শেখ, মোঃ রাজু শেখ, মোঃ বরকত মোল্লা, মোঃ হুমায়ুন মৃধা, মোঃ হাফিজ তালুকদার, মোঃ ইসমাইল সরদার, শরিফুল তালুকদারসহ বিভিন্ন ওয়ার্ডের বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে স্থানীয় মানুষের সঙ্গে শেখ সাদীর যোগাযোগ রয়েছে। তাঁর সম্ভাব্য প্রার্থিতা নিয়ে অনুসারীদের মধ্যে আগ্রহ দেখা যাচ্ছে। তাঁদের কয়েকজনের ভাষ্য, বিএনপির মনোনয়ন পেলে শেখ সাদী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন।

তবে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তাঁর প্রার্থিতা ও দলীয় মনোনয়নের বিষয়টি এখনো চূড়ান্ত হয়নি। এ বিষয়ে দলীয় সিদ্ধান্তের অপেক্ষায় রয়েছেন তাঁর অনুসারীরা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২নং শুনই ইউনিয়ন বাসীকে শুভেচ্ছা জানালেন ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী খাইরুল ইসলাম তালুকদার

১

কালিয়াকৈরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয়অস্ত্র সহ তিনজন গ্রেফতার

২

কালিয়াকৈরে বোয়ালীতে পূজা মন্ডপ পরিদর্শন করেন চেয়ারম্যান প্রার্থী মজিবর রহমান

৩

ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে ১৫টি দুর্গামণ্ডপে অনুদান বিতরণ

৪

পূজামণ্ডপের নিরাপত্তায় টহল বাড়িয়েছে কোস্ট গার্ড 

৫

সম্প্রীতি-সৌহার্দ্যের মধ্য দিয়েই আমরা এ সমাজে বসবাস করি: ফজলুল হক মিলন এমপি

৬

নরসিংদীতে জনস্বার্থে মোবাইল কোর্ট

৭

কলাবাড়িয়ার ৮ পূজামণ্ডপ পরিদর্শনে বিএনপি নেতা শেখ সাদী, আর্থিক সহায়তা ও নিরাপত্তার আশ্বাস

৮

কেন্দুয়ায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করলেন চেয়ারম্যান পদপ্রার্থী মাইন উদ্দিন এবং আর্থিক সহায়তা করে

৯

৩০ লাখ টাকার প্রলোভন, রাশিয়ার যুদ্ধে প্রাণ গেল কুমিল্লার সাগরের

১০

মদনে শারদীয় দুর্গাপূজার উপলক্ষে অসহায় হিন্দুসম্প্রদায়ে মাঝে শাড়ী বিতরন

১১

কুমিল্লায় রাসায়নিক দিয়ে কলা পাকানোর দায়ে জরিমানা

১২

হরিণাকুণ্ডুতে সাবেক পৌর মেয়র আজিজুর রহমান মন্ডলের ২১তম মৃত্যুবার্ষিকীতে শোক র‍্যালি ও দোয়া মাহফিল

১৩

জামালগঞ্জে কারিতাস বাংলাদেশের উদ্যোগে কৃষক মাঠ স্কুলের দ্বিমাসিক সভা অনুষ্ঠিত

১৪

গোপালগঞ্জে আসন্ন ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান জনি শেখ জনসেবাকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনী মাঠে সক্রিয়, বিএনপির সমর্থন পাওয়ার প্রত্যাশা

১৫

ঘুষ ক্বিয়ামতের দিন বিপদের বোঝা হয়ে ঘুষখোরের কাঁধেই চেঁপে বসবে

১৬

বিরল সীমান্তে মাদকবিরোধী অভিযান, ভারতীয় ২৪৮ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ

১৭

তুমুলিয়া ইউনিয়নের ইতিহাসে প্রথম নারী ভারপ্রাপ্ত চেয়ারম্যান শিখা বেগম

১৮

মদনে নবাগত ইউএনও সঙ্গে পরিচিতি পর্ব ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

১৯

আরবে দুই বাংলাদেশি হত্যাকাণ্ড: সৌদি রাজতন্ত্র ও সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন আল্লামা ইমাম হায়াত

২০