শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার অন্তর্গত ১৫টি দুর্গামণ্ডপে অনুদান বিতরণ করেছে পৌর প্রশাসন। আজ সোমবার মহাষ্টমীর সন্ধ্যায় পৌর শহরের শ্রী শ্রী শিব মন্দির দুর্গা মণ্ডপে অনুদান বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মাসুম বিল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও পৌর প্রশাসক এএসএম শাহাদত হোসেন, পৌর নির্বাহী কর্মকর্তা লুৎফুল হুদা চৌধুরী লিমন, পৌর কোষাধ্যক্ষ শেখ সাহার আলী মতি, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারন সম্পাদক আনন্দ কুমার গুপ্ত, পৌর শাখার সভাপতি ও শিব মন্দির কমিটির সভাপতি মনোজ কুমার মল্লিক সহ মন্দিরের পুরোহিত ও ভক্তবৃন্দ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুম বিল্লাহ জানান, সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। ফুলবাড়ী পৌরসভা প্রতিবছর পৌর এলাকার ঈদগাহ ও পূজামণ্ডপে বিশেষ অনুদান বিতরণ করে থাকে। এবার পৌর এলাকার ১৫টি পূজামণ্ডপে ৭ হাজার টাকা করে মোট ১ লাখ ৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন