dtnTV
৬ সেপ্টেম্বর ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬১ জন

৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

রাষ্ট্রায়ত্ত ছয় ব্যাংকের খেলাপি ঋণের পরিমাণ প্রায় দেড় লাখ কোটি টাকা বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (৬ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বাগেরহাট-৪ আসনের সংসদ সদস্য মো. আব্দুল আলীম-এর এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল অধিবেশনে সভাপতিত্ব করেন এবং প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬টি ব্যাংক (অগ্রণী ব্যাংক পিএলসি, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি, বেসিক ব্যাংক পিএলসি, জনতা ব্যাংক পিএলসি, রূপালী ব্যাংক পিএলসি এবং সোনালী ব্যাংক পিএলসি) এর ৩০ জুন ২০২৬ ভিত্তিক খেলাপি ঋণের পরিমাণ ১ লাখ ৪৭ হাজার ৭৭৬ কোটি ৩৬ লাখ টাকা। রাষ্ট্র-মালিকানাধীন ব্যাংকগুলোর মধ্যে সর্বোচ্চ খেলাপি ঋণ রয়েছে জনতা ব্যাংক পিএলসিতে।

তিনি জানান, অগ্রণী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ২৯০২৯ .৬৭ কোটি টাকা, বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮৮৮.৭৯ কোটি টাকা, বেসিক ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৮১৩১.০৯ কোটি টাকা, জনতা ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ৭৫৩৯৬.৬৭ কোটি টাকা, রূপালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৯২৮১.৭৪ কোটি টাকা এবং সোনালী ব্যাংক পিএলসির খেলাপি ঋণের পরিমাণ ১৫০৪৮.৩৯ কোটি টাকা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

উপজেলা কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশনের সনদ ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠিত

কাহারোলে ডিবির অভিযান: ৩৪০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেপ্তার

হরিণাকুণ্ডু’তে ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার শুভ উদ্বোধন

আমিতো জানতাম না যে বিপিএল হবে না: বললেন প্রতিমন্ত্রী

ফের কমেছে সোনার দাম

আজও বিশ্বাস হয় না, তুমি নেই সালমান : শাবনূর

ঢাকার যানজট নিরসনে ৪ টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়া হচ্ছে

ফ্যাটি লিভার ধরা পড়েছে? ৬ ব্যায়ামে মিলবে উপকার

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

নির্যাতনের পর দুই বোনের একজনকে মৃত্যুদণ্ড দিল ইরান

১০

৬ ব্যাংকে খেলাপি ঋণ প্রায় দেড় লাখ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

১১

বাংলাদেশী মেয়ে মুক্তার তৈরি কেকে মাতোয়ারা পুর্তগালের লিসবন

১২

পঞ্চগড়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের শিবিরের সংবর্ধনা

১৩

বিরল সীমান্তে বিজিবির বিশেষ অভিযান: ১২০ বোতল যৌন উত্তেজক সিরাপ উদ্ধার

১৪

জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার বর্ধিত সভা

১৫

ফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে মাদকদ্রব্য আটক

১৬

দিনাজপুরে ৩৩০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক কারবারি গ্রেফতার

১৭

পাঁচ মিনিটের নিয়মে কি বদলে যেতে পারে কাজের অভ্যাস?

১৮

জেন্ডায়া সামাজিক যোগাযোগমাধ্যমে নেই, জানালেন মা

১৯

রাজধানীর চারপাশের নদী রক্ষায় মন্ত্রী-প্রতিমন্ত্রীদের নিয়ে কেন্দ্রীয় সেল গঠন

২০