মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
১৪ নভেম্বর ২০২৬, ৮:০৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৪ জন

বোচাগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় ২৮০ ট্যাবলেট উদ্ধার

 

 

দিনাজপুরের বোচাগঞ্জ সীমান্তে অভিযান চালিয়ে ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা মাদকদ্রব্যের আনুমানিক সিজার মূল্য ৫৬ হাজার টাকা।

 

বিজিবি সূত্রে জানা গেছে, গত ১৩ নভেম্বর দিবাগত রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক চোরাকারবারিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল ওই এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ২৮০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করে।

 

উদ্ধার করা মাদকদ্রব্যের সিজার মূল্য ৫৬ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় মাদকদ্রব্যের বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। পাশাপাশি পাচারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা নজরদারী ও তথ্য সংগ্রহ কার্যক্রম জোরদার করা হয়েছে।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তকে অবৈধ বাণিজ্যের রুট হিসেবে ব্যবহার করে মাদক পাচারের যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

 

সীমান্তে অপরাধীদের গতিবিধি পর্যবেক্ষণের পাশাপাশি তাদের অবৈধ তৎপরতা বন্ধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও বলেন, মাদকমুক্ত সীমান্ত ও নিরাপদ জনপদ নিশ্চিত করতে বিজিবি সর্বদা দৃঢ়প্রতিজ্ঞ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

১

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

২

মোরেলগঞ্জে শিক্ষক নেতা হারুন অর রশিদকে রাজকীয় বিদায় সংবর্ধনা

৩

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের

৪

কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

৫

টেকনাফের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের নির্মাণকাজ উদ্বোধন

৬

ছাদবাগানে হলুদ হাসির নাম বাটার ডেইজি

৭

শ্রীমঙ্গলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৮

জাতীয় ঐতিহ্য রক্ষায় বিজিবির সাফল্য: দিনাজপুরে উদ্ধার প্রায় ৩২ লাখ টাকার দুর্লভ প্রত্নসম্পদ

৯

টেকনাফে মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

টেকনাফে ৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

১১

ফুটবলের সোনালী দিনের পুনর্মিলন: দিনাজপুরে লিজেন্ড কাপ টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ

১২

কিশোরগঞ্জে বিয়ের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

১৩

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড

১৪

নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত 

১৫

নোয়াখালীতে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইএসডিও কর্মী নিহত

১৭

রামপালে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১৮

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

১৯

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ ওরফে রতন গ্রেপ্তার

২০