বগুড়া, ১৪ নভেম্বর ২০২৬: বগুড়ার শেরপুরে মাদকবিরোধী অভিযানে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আব্দুল্লাহ ওরফে রতন (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, শনিবার (১৪ নভেম্বর) শেরপুর উপজেলার বারদুয়ারী পাড়া হাটখোলা এলাকার শাহজাহান মাজার রোডে সোহানা ফার্মেসির সামনে পাকা রাস্তার ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আব্দুল্লাহ ওরফে রতন শেরপুর উপজেলার উত্তর সাহাপাড়া এলাকার মৃত আবু সাঈদের ছেলে। অভিযানের সময় তার পরিহিত জিন্সের প্যান্টের সামনের ডান পকেট থেকে তার নিজ হাতে বের করে দেওয়া ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয় বলে মামলার বিবরণে উল্লেখ রয়েছে।
এ ঘটনায় শেরপুর থানায় ১৪ নভেম্বর ২০২৬ তারিখে মামলা নম্বর ১৫ দায়ের করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার ১০(ক) উপধারায় মামলাটি রুজু করা হয়েছে।
No tags found for this post.
মন্তব্য করুন