সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১৪ নভেম্বর ২০২৬, ১১:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ফেনীতে চারজনকে অপহরণের একটি চাঞ্চল্যকর মামলার এজাহারনামীয় আসামি আব্দুল খালেককে (৩০) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫।

 

শনিবার (১৪ নভেম্বর) দুপুর ২টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের পূর্ব রংগীখালী লামার পাড়ার মসজিদ মার্কেট এলাকায় তারন্নিম স্টোরের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

 

এসআরবি-১৫-এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে ব্যাটালিয়নের সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।

 

গ্রেপ্তার আব্দুল খালেক টেকনাফ উপজেলার রংগীখালী জুম্মাপাড়া এলাকার ছিদ্দিক আহমদের ছেলে।

 

প্রেস বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

 

এসআরবি-১৫ জানিয়েছে, অপরাধ দমন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং চাঞ্চল্যকর মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

১

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

২

মোরেলগঞ্জে শিক্ষক নেতা হারুন অর রশিদকে রাজকীয় বিদায় সংবর্ধনা

৩

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের

৪

কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

৫

টেকনাফের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের নির্মাণকাজ উদ্বোধন

৬

ছাদবাগানে হলুদ হাসির নাম বাটার ডেইজি

৭

শ্রীমঙ্গলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৮

জাতীয় ঐতিহ্য রক্ষায় বিজিবির সাফল্য: দিনাজপুরে উদ্ধার প্রায় ৩২ লাখ টাকার দুর্লভ প্রত্নসম্পদ

৯

টেকনাফে মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

টেকনাফে ৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

১১

ফুটবলের সোনালী দিনের পুনর্মিলন: দিনাজপুরে লিজেন্ড কাপ টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ

১২

কিশোরগঞ্জে বিয়ের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

১৩

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড

১৪

নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত 

১৫

নোয়াখালীতে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইএসডিও কর্মী নিহত

১৭

রামপালে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১৮

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

১৯

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ ওরফে রতন গ্রেপ্তার

২০