আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি :
১৪ নভেম্বর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৭ জন

শ্রীমঙ্গলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ অনুষ্ঠিত

অর্থপাচার ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, ব্যাংকিং কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত এবং সংশ্লিষ্ট আইন ও বিধিবিধান সম্পর্কে কর্মকর্তাদের দক্ষতা বাড়াতে শ্রীমঙ্গলে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার শ্রীমঙ্গলে অবস্থিত টি হ্যাভেন রিসোর্টে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের AML & CFT Division-এর উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের শ্রীমঙ্গল শাখার প্রধান ও এভিপি মুনিরুল ইসলাম। এরপর বক্তব্য দেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও CAMLCO মো. সিদ্দিকুর রহমান এবং ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ চৌধুরী।

 

প্রশিক্ষণের মূল অধিবেশনে ‘Prevention of Money Laundering and Combating Financing of Terrorism’ বিষয়ে আলোচনা করেন ব্যাংকের AML & CFT Division-এর প্রধান ও DCAMLCO মো. লিমন সিকদার। এ সময় বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (BFIU) সার্কুলার-২৬ (১৬ জুন ২০২০) এবং CTR ও STR/SAR রিপোর্টিং বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

 

প্রশিক্ষণের দ্বিতীয় অধিবেশনে ট্রেড বেইজড মানিলন্ডারিং (TBML), ক্রেডিট বেইজড মানিলন্ডারিং (CBML), শাখাগুলোর BFIU অডিট প্রস্তুতি এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধিত ২০১৫) বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়।

 

দিনব্যাপী প্রশিক্ষণ শেষে কোর্স মূল্যায়ন ও

প্রশিক্ষণে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নের ঝুঁকি শনাক্তকরণ, সন্দেহজনক লেনদেন প্রতিবেদন এবং ব্যাংকিং খাতে প্রচলিত আইন ও নীতিমালা যথাযথভাবে অনুসরণের বিভিন্ন দিক গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়।

 

প্রশিক্ষণে বৃহত্তর সিলেট অঞ্চলের স্ট্যাণ্ডার্ড ব্যাংকের ৭৬ জন ব্যবস্থাপক ও অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

১

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

২

মোরেলগঞ্জে শিক্ষক নেতা হারুন অর রশিদকে রাজকীয় বিদায় সংবর্ধনা

৩

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের

৪

কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

৫

টেকনাফের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের নির্মাণকাজ উদ্বোধন

৬

ছাদবাগানে হলুদ হাসির নাম বাটার ডেইজি

৭

শ্রীমঙ্গলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৮

জাতীয় ঐতিহ্য রক্ষায় বিজিবির সাফল্য: দিনাজপুরে উদ্ধার প্রায় ৩২ লাখ টাকার দুর্লভ প্রত্নসম্পদ

৯

টেকনাফে মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

টেকনাফে ৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

১১

ফুটবলের সোনালী দিনের পুনর্মিলন: দিনাজপুরে লিজেন্ড কাপ টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ

১২

কিশোরগঞ্জে বিয়ের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

১৩

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড

১৪

নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত 

১৫

নোয়াখালীতে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইএসডিও কর্মী নিহত

১৭

রামপালে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১৮

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

১৯

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ ওরফে রতন গ্রেপ্তার

২০