মোঃ আইনুল ইসলাম বার্তা সম্পাদক
১৪ নভেম্বর ২০২৬, ১১:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

জাতীয় ঐতিহ্য রক্ষায় বিজিবির সাফল্য: দিনাজপুরে উদ্ধার প্রায় ৩২ লাখ টাকার দুর্লভ প্রত্নসম্পদ

 

বোচাগঞ্জে উদ্ধার দেবদেবীর মূর্তি ও কষ্টিপাথরের খণ্ডাংশ, পাচারের অপচেষ্টা নস্যাতের দাবী বিজিবির।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় ৩২ লাখ টাকা সিজারমূল্যের তিনটি কষ্টিপাথরের দুর্লভ প্রত্নসম্পদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধারকৃত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে দেবদেবীর সারিবদ্ধ একটি কষ্টিপাথরের মূর্তি, একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং একটি দুর্গামূর্তির খণ্ডাংশ। এসব প্রত্নসম্পদ দেশের বাইরে পাচারের অপচেষ্টা নস্যাৎ করা হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

 

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত ১৩ নভেম্বর দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়কের নেতৃত্বে জেলার বোচাগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৩ কেজি ৫৩০ গ্রাম ওজনের একটি দেবদেবীর সারিবদ্ধ কষ্টিপাথরের মূর্তি, ১২ কেজি ৮৮৫ গ্রাম ওজনের একটি কষ্টিপাথরের খণ্ডাংশ এবং ৫ কেজি ৪২০ গ্রাম ওজনের একটি দুর্গামূর্তির খণ্ডাংশ উদ্ধার করা হয়।

 

উদ্ধারকৃত তিনটি প্রত্নবস্তুর মোট ওজন ৩১ কেজি ৮৩৫ গ্রাম। বিজিবির হিসাব অনুযায়ী, এসব প্রত্নসম্পদের সিজারমূল্য ৩১ লাখ ৯৩ হাজার ৫০০ টাকা। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতে, প্রত্নতাত্ত্বিক ও ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় এসব নিদর্শনের প্রকৃত মূল্য অর্থের অঙ্কে নির্ধারণ করা সম্ভব নয়।

প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরীক্ষা-নিরীক্ষা শেষে উদ্ধারকৃত বস্তুগুলোকে প্রত্নতাত্ত্বিকভাবে গুরুত্বপূর্ণ বলে নিশ্চিত করেছেন। ১৯৬৮ সালের পুরাকীর্তি সংরক্ষণ আইন, যা ১৯৭৬ সালে সংশোধিত হয়েছে, অনুযায়ী এ ধরনের প্রত্নসম্পদ সংরক্ষণের দায়ীত্ব সরকারের পক্ষে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের ওপর ন্যস্ত।

 

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, দেশের প্রত্নতাত্ত্বিক ঐতিহ্য রক্ষা এবং প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান অব্যাহত রাখবে। পাশাপাশি মাদক, মানবপাচার ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনেও বিজিবি সর্বদা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।

 

বিশেষজ্ঞদের দৃষ্টিতে, কষ্টিপাথরের প্রাচীন মূর্তি ও প্রত্ননিদর্শন কেবল মূল্যবান বস্তু নয়; এগুলো একটি জাতির ইতিহাস, সংস্কৃতি ও সভ্যতার গুরুত্বপূর্ণ দলিল। তাই এ ধরনের প্রত্নসম্পদ উদ্ধার ও সংরক্ষণ জাতীয় ঐতিহ্য রক্ষার ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ।

দিনাজপুরে বিজিবির এ অভিযান প্রত্নসম্পদ পাচার প্রতিরোধে সীমান্তরক্ষী বাহিনীর তৎপরতার পাশাপাশি দেশের ঐতিহাসিক নিদর্শন সংরক্ষণের গুরুত্বও নতুন করে সামনে এনেছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

১

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

২

মোরেলগঞ্জে শিক্ষক নেতা হারুন অর রশিদকে রাজকীয় বিদায় সংবর্ধনা

৩

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের

৪

কমলগঞ্জে প্রান্তিক জনগোষ্ঠীর সমস্যা, অধিকার ও উন্নয়ন অগ্রাধিকার নিয়ে পাবলিক টাউন হল সভা অনুষ্ঠিত

৫

টেকনাফের মিনা বাজার পশ্চিমপাড়া সড়কের নির্মাণকাজ উদ্বোধন

৬

ছাদবাগানে হলুদ হাসির নাম বাটার ডেইজি

৭

শ্রীমঙ্গলে মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে স্ট্যান্ডার্ড ইসলামী ব্যাংকের প্রশিক্ষণ অনুষ্ঠিত

৮

জাতীয় ঐতিহ্য রক্ষায় বিজিবির সাফল্য: দিনাজপুরে উদ্ধার প্রায় ৩২ লাখ টাকার দুর্লভ প্রত্নসম্পদ

৯

টেকনাফে মাদক মামলার আসামি গ্রেপ্তার

১০

টেকনাফে ৬ কেজি গাঁজাসহ দুই নারী আটক

১১

ফুটবলের সোনালী দিনের পুনর্মিলন: দিনাজপুরে লিজেন্ড কাপ টুর্নামেন্টে সাবেক খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ

১২

কিশোরগঞ্জে বিয়ের খাবার খেয়ে অসুস্থ অর্ধশতাধিক, একজনের মৃত্যু

১৩

বগুড়ায় ২৫ গ্রাম গাঁজাসহ ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে সর্বোচ্চ ৩ মাসের কারাদণ্ড

১৪

নরসিংদীর শিবপুরে জাকের পার্টির দাওয়াতী রেলি অনুষ্ঠিত 

১৫

নোয়াখালীতে মাদ্রাসাশিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

১৬

ঠাকুরগাঁওয়ে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে ইএসডিও কর্মী নিহত

১৭

রামপালে বিয়ের প্রলোভনে যৌনকর্ম ও পর্নোগ্রাফি মামলায় কনটেন্ট ক্রিয়েটর গ্রেপ্তার

১৮

রামপালে বিএনপি নেতার পদত্যাগ দাবিতে বিক্ষোভ, চাঁদাবাজি ও ঘের দখলের অভিযোগ

১৯

বগুড়ার শেরপুরে ১৫ পিস ইয়াবাসহ আব্দুল্লাহ ওরফে রতন গ্রেপ্তার

২০