মোঃ আশরাফুল ইসলাম, স্টাফ রিপোর্টার
১৫ নভেম্বর ২০২৬, ৪:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫৪ জন

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

 

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক করেছে।

 

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে: কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান এর দিকনির্দেশনায় নিয়মিত সীমান্তে চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালনা করে আসছে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে ২৯ বিজিবির মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ভারতীয় মাদকদ্রব্য এবং বাংলাদেশী বিক্রয় নিষিদ্ধ সিরাপ জব্দ করে।

 

সীমান্ত এলাকায় মাদকদ্রব্য ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে অদ্য ১৫ নভেম্বর ২০২৬ তারিখ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ খানপুর এবং আমড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক ০২টি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। দিনাজপুর জেলার সদর থানার স্বরসতিপুর এবং ফুলবাড়ী থানাধীন জঙ্গলপাড়া নামক স্থানে পরিচালিত অভিযানে মালিকবিহীন অবস্থায় খানপুর বিওপি কর্তৃক ৬০০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট (ALPRAZOLAM 0.5) এবং আমড়া বিওপি কর্তৃক ৩৩৪ বোতল বাংলাদেশি বিক্রয় নিষিদ্ধ যৌন উত্তেজক সিরাপ জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মালামালের সর্বমোট সিজার মূল্য ২,৩০,১০০/- (দুই লক্ষ ত্রিশ হাজার একশত) টাকা।

 

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) এর কমান্ডিং অফিসার “লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্ত সুরক্ষা নিশ্চিতকরণ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দের পাশাপাশি এসব কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও আটকের লক্ষ্যে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) দৃঢ়তা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই রঙিন মাছের পোনা উৎপাদনে তারিকুলের স্বপ্ন

১

শ্রীমঙ্গলে চা-বাগানের লেক জুড়ে লাল শাপলার উৎসব

২

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

৩

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি

৪

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তা

৫

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

৬

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৭

সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান, পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার পণ্য জব্দ

৮

মধ্যপ্রাচ্যে সংঘাত: বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে

৯

বগুড়ার শেরপুরে ১২ পিস ইয়াবাসহ শাফিনুর রহমান গ্রেপ্তার

১০

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

১১

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১২

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

১৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৪

বোরখার আড়ালে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার মিথিলা-মায়া

১৫

পর্তুগালকে ৪-১ গোলে উড়িয়ে দিল ডেনমার্ক

১৬

বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

১৭

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

১৮

মোরেলগঞ্জে শিক্ষক নেতা হারুন অর রশিদকে রাজকীয় বিদায় সংবর্ধনা

১৯

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের

২০