সৈয়দ জালিস মাহমুদ ,বাগেরহাট প্রতিনিধি :
১৫ নভেম্বর ২০২৬, ৮:৩৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি

বাগেরহাটের মোংলা উপজেলার চাঁদপাই ইউনিয়নের কানাইনগর গ্রাম। পশুর নদীর তীরে গড়ে ওঠা এ গ্রামে বসবাস করেন পাঁচ শতাধিক জেলে পরিবারের সদস্যরা। নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত বিলীন হচ্ছে বসতভিটা। ঘরবাড়ি হারানোর শঙ্কা আর প্রাকৃতিক দুর্যোগের আতঙ্ক নিয়ে দিন কাটছে এখানকার মানুষের। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পেরিয়ে গেলেও উপকূলবাসীর মনে কাটেনি সেই ভয়াবহ স্মৃতি। এর সঙ্গে নতুন করে যুক্ত হয়েছে নদীভাঙনের আতঙ্ক।

 

২০০৭ সালের ১৫ নভেম্বর। বিভীষিকাময় সেই রাতে দানবরূপী সুপার সাইক্লোন সিডরের তাণ্ডবে লণ্ডভণ্ড হয়ে যায় দেশের দক্ষিণ-পশ্চিম উপকূল। ঘণ্টায় প্রায় ২৪০ কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঝড় ও জলোচ্ছ্বাসে বিধ্বস্ত হয় বেড়িবাঁধ, ঘরবাড়ি, ফসলি জমি, গাছপালা ও বিভিন্ন অবকাঠামো।

সরকারি হিসাবে উপকূলীয় অঞ্চলে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ। এর মধ্যে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সুন্দরবন সংলগ্ন বাগেরহাটের শরণখোলা উপজেলা। সরকারি হিসাবে শুধু শরণখোলাতেই প্রাণ হারান ৯০৮ জন। দুবলার চরের শুঁটকিপল্লিতে নিখোঁজ জেলেদের হিসাব যুক্ত করে বেসরকারি হিসাবে বাগেরহাটে প্রাণহানির সংখ্যা প্রায় দুই হাজার বলে জানা যায়। সিডরের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছিল সুন্দরবনের বিস্তীর্ণ অংশও। সেই ভয়াবহ রাতের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় উপকূলের মানুষকে।

 

কানাইনগর গ্রামের বাসিন্দাদের কাছে সিডরের স্মৃতি এখনো দুঃস্বপ্নের মতো। সেদিন ঝড়ের তাণ্ডবে ঘরবাড়ি ভেঙে পড়েছিল, জলোচ্ছ্বাসে ভেসে গিয়েছিল বসতভিটা। কেউ আশ্রয়কেন্দ্রে ছুটেছেন, কেউ আবার স্বজনদের খোঁজে নদী-চরে ঘুরেছেন। দীর্ঘ ১৯ বছর পরও তাঁদের সেই দুর্ভোগের অবসান হয়নি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে ছোট হয়ে আসছে গ্রামটি। নদীগর্ভে হারিয়ে যাচ্ছে মানুষের বসতভিটা ও জমিজমা। আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করেও নিরাপত্তা নিশ্চিত হয়নি অনেক পরিবারের।

 

গুচ্ছ গ্রামের বাসিন্দা তাসলিমা বেগম বলেন, সিডরের সময় আমরা সাইক্লোন সেন্টারে গিয়েছিলাম। ফিরে এসে দেখি ঘরবাড়ি ভেঙে চুরমার হয়ে গেছে। পরে সেই জায়গা ঠিক করে আবার বসবাস শুরু করি। যাওয়ার মতো আমাদের কোনো জায়গা নেই। আমরা গরিব মানুষ, এখানেই থাকতে হয়। বন্যার সঙ্গে যুদ্ধ করে বেঁচে আছি। বেড়িবাঁধটা যদি ভালোভাবে করে দিত এবং আমাদের দিকে একটু নজর দিত, তাহলে ভালোভাবে থাকতে পারতাম।

 

আরেক বাসিন্দা রিজিয়া বেগম বলেন,সিডরের সময় আমার স্বামীসহ এলাকার অনেক জেলে সাগরে ছিলেন। আমরা কান্নাকাটি করে নদীতে নৌকা নিয়ে তাঁদের খুঁজেছি। পরে জানতে পারি, আল্লাহর রহমতে আমার স্বামীসহ কয়েকজন সুস্থ আছেন। তবে অনেক জেলে মারা গেছেন। তাঁদের মরদেহ নদী থেকে নৌকা, ট্রলার ও অন্যান্য জলযানে করে নিয়ে আসা হয়েছিল। সেদিন ঝড়ের মধ্যে ঘর ভেঙে যায়, আমরা খাটের নিচে আশ্রয় নিয়েছিলাম। এখনো সেই ভয়াবহ স্মৃতি মনে পড়লে আতঙ্ক লাগে।

 

ঘূর্ণিঝড় সিডরের ১৯ বছর পরও কানাইনগরবাসীর দুর্ভোগ কমেনি। বরং পশুর নদীর অব্যাহত ভাঙনে প্রতিনিয়ত ছোট হয়ে আসছে গ্রামটি। নদীগর্ভে বিলীন হচ্ছে বসতভিটা ও ফসলি জমি। আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে গড়ে ওঠা এ গ্রামে এখনো নিশ্চিত হয়নি সুপেয় পানির ব্যবস্থা। নেই পর্যাপ্ত নাগরিক সুযোগ-সুবিধাও। ফলে প্রতিটি দুর্যোগ মৌসুমে নিরাপদ আশ্রয় ও জীবন-জীবিকা নিয়ে চরম উৎকণ্ঠায় থাকতে হয় বাসিন্দাদের।

 

স্থানীয়দের আশঙ্কা, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে একসময় পশুর নদীর ভাঙনে মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে জেলেপল্লি কানাইনগর। এ পরিস্থিতিতে নদীভাঙন রোধ, বসতভিটা ও জনপদ রক্ষায় দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি জানিয়েছেন তাঁরা।

 

এ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাগেরহাটের নির্বাহী প্রকৌশলী জয়ন্ত পাল বলেন, ২০০৭ সালের সিডরে ক্ষতিগ্রস্ত শরণখোলার জন্য আমরা প্রকল্প জমা দিয়েছি। তবে মোংলা এলাকায় এই মুহূর্তে আমাদের কোনো প্রকল্প জমা দেওয়া নেই, চলমান প্রকল্পও নেই। কানাইনগর জেলে পল্লিতে চলতি অর্থবছরের মধ্যে কিছু তীর সংরক্ষণমূলক কাজ করে নদীভাঙন প্রতিরোধের ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব।

 

নদীভাঙনের ঝুঁকি নিয়েই দিন কাটাতে হচ্ছে পাঁচ শতাধিক জেলে পরিবারকে। তাঁদের দাবি, আশ্বাস নয়, দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে বসতভিটা ও জীবন-জীবিকা রক্ষায় কার্যকর উদ্যোগ নিতে হবে।

 

কানাইনগর গ্রামের বিভিন্ন স্থানে নদীভাঙনের চিহ্ন স্পষ্ট। কোথাও বসতভিটার একাংশ নদীতে বিলীন হয়েছে, কোথাও জোয়ারের পানিতে তলিয়ে আছে চলাচলের রাস্তা। পানির সঙ্গে যুদ্ধ করেই চলাচল করছেন স্থানীয় বাসিন্দারা। অনেক পরিবার আশ্রয়ণ প্রকল্প ও সরকারি ব্যারাকে বসবাস করলেও নদীভাঙনের ঝুঁকি থেকে মুক্তি মেলেনি। নিরাপদ পানির সংকটও প্রকট। সব মিলিয়ে সিডরের ১৯ বছর পরও প্রকৃতির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে টিকে আছেন এখানকার মানুষ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই রঙিন মাছের পোনা উৎপাদনে তারিকুলের স্বপ্ন

১

শ্রীমঙ্গলে চা-বাগানের লেক জুড়ে লাল শাপলার উৎসব

২

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

৩

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি

৪

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তা

৫

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

৬

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৭

সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান, পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার পণ্য জব্দ

৮

মধ্যপ্রাচ্যে সংঘাত: বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে

৯

বগুড়ার শেরপুরে ১২ পিস ইয়াবাসহ শাফিনুর রহমান গ্রেপ্তার

১০

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

১১

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১২

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

১৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৪

বোরখার আড়ালে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার মিথিলা-মায়া

১৫

পর্তুগালকে ৪-১ গোলে উড়িয়ে দিল ডেনমার্ক

১৬

বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

১৭

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

১৮

মোরেলগঞ্জে শিক্ষক নেতা হারুন অর রশিদকে রাজকীয় বিদায় সংবর্ধনা

১৯

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের

২০