সাদ্দাম হোসেন সাজ্জাদ:
১৫ নভেম্বর ২০২৬, ৮:৩৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৮ জন

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

module: a; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Auto; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 86.0;

কক্সবাজারের টেকনাফে বাংলাদেশ কোস্ট গার্ডের বিশেষ অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে। জব্দ করা এসব ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২০ কোটি ৫০ লাখ টাকা।

 

কোস্ট গার্ডের সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজনের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে মিয়ানমার থেকে নাফ নদী হয়ে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে প্রবেশের তথ্য পেয়ে গোয়েন্দা নজরদারি ও টহল জোরদার করে কোস্ট গার্ড। এরই ধারাবাহিকতায় গত ১৪ নভেম্বর রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত টেকনাফের খারাংখালী ও নাজিরপাড়া-সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

 

অভিযান চলাকালে একটি সন্দেহজনক ইঞ্জিনচালিত কাঠের বোটকে থামার সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে বোটে থাকা মাদক পাচারকারীরা দ্রুত মিয়ানমারের সমুদ্রসীমার দিকে পালিয়ে যায়। পরে অভিযানিক দল নদীতে ভাসমান আটটি পলিথিনে মোড়ানো প্যাকেটে তল্লাশি চালিয়ে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করে।

 

জব্দ করা ইয়াবার বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

 

কোস্ট গার্ড জানায়, দেশের উপকূলীয় ও নদীতীরবর্তী অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করা, আইনশৃঙ্খলা রক্ষা এবং মাদক ও মানবপাচারসহ বিভিন্ন অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘরে বসেই রঙিন মাছের পোনা উৎপাদনে তারিকুলের স্বপ্ন

১

শ্রীমঙ্গলে চা-বাগানের লেক জুড়ে লাল শাপলার উৎসব

২

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার ইয়াবা জব্দ

৩

সিডরের ১৯ বছর পরও আতঙ্কে মোংলার কানাইনগর, টেকসই বেড়িবাঁধের দাবি

৪

আদমদীঘিতে জিনের বাদশা পরিচয়ে প্রতারণা, চক্রের এক সদস্য গ্রেপ্তা

৫

নরসিংদীর শিবপুরে মাদক বিরোধী অভিযানে ১১০পিছ ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক ব্যাবসায়ী আটক

৬

আদমদীঘিতে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে অটোরিকশাচালকের মৃত্যু

৭

সীমান্তে মাদক ও চোরাচালানের বিরুদ্ধে বিজিবির কঠোর অবস্থান, পৃথক অভিযানে প্রায় ৭ লাখ টাকার পণ্য জব্দ

৮

মধ্যপ্রাচ্যে সংঘাত: বাংলাদেশের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে

৯

বগুড়ার শেরপুরে ১২ পিস ইয়াবাসহ শাফিনুর রহমান গ্রেপ্তার

১০

ভোলাহাট সীমান্তে ৫৯ বিজিবির অভিযানে নেশাজাতীয় সিরাপ জব্দ

১১

চাঁপাইনবাবগঞ্জে দৈনিক ‘ভোরের চেতনা’ পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত 

১২

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

১৩

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৪ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

১৪

বোরখার আড়ালে ১০ কেজি গাঁজা, গ্রেপ্তার মিথিলা-মায়া

১৫

পর্তুগালকে ৪-১ গোলে উড়িয়ে দিল ডেনমার্ক

১৬

বাগেরহাটে জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন সম্পন্ন

১৭

ফেনীতে চারজনকে অপহরণ মামলার আসামি টেকনাফে গ্রেপ্তার

১৮

মোরেলগঞ্জে শিক্ষক নেতা হারুন অর রশিদকে রাজকীয় বিদায় সংবর্ধনা

১৯

কোরআনের ভাষায় পরকাল নিয়ে ভয় নেই কাদের

২০