বিজয় কর রতন, কিশোরগঞ্জ প্রতিনিধিঃ
২১ নভেম্বর ২০২৬, ৪:৪৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২৫ জন

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ১৫টি দানবাক্স খুলে পাওয়া গেছে ৫১ বস্তা টাকা। চার মাস ২৪ দিন পর শনিবার সকাল ৭টায় এসব দানবাক্স খোলা হয়। টাকার পাশাপাশি পাওয়া গেছে বেশ কিছু বৈদেশিক মুদ্রা, সোনা-রুপার অলংকার এবং মনোবাসনা পূরণের আকুতি জানিয়ে লেখা চিরকুট। কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মাজহারুল ইসলাম ও জেলা প্রশাসক এবং পাগলা মসজিদ কমিটির সভাপতি সোহানা নাসরিনের উপস্থিতিতে দানবাক্সগুলো খোলা হয়। পরে টাকাভর্তি বস্তাগুলো মসজিদের দোতলায় নিয়ে গণনা শুরু হয়। গণনার কাজে অংশ নিয়েছেন ৫৯৯ জন। তাদের মধ্যে রয়েছেন পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসা ও শহরের আল জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসার শিক্ষার্থী, রূপালী ব্যাংক ও জেলা প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীরা। গণনাস্থলের নিরাপত্তায় দায়িত্ব পালন করছেন পুলিশ, এসআরবি ও আনসার সদস্যরা। রয়েছেন ফায়ার সার্ভিসের কর্মীরাও। এর আগে সর্বশেষ গত ২৭ জুন পাগলা মসজিদের দানবাক্স খোলা হয়েছিল। তখন ৪৩টি দানবাক্সে পাওয়া যায় ১৫ কোটি ৯০ লাখ ৮০ হাজার ১৪৬ টাকা। পাশাপাশি পাওয়া যায় বৈদেশিক মুদ্রা ও সোনা-রুপার অলংকার। সে সময় সাত মাস পর দানবাক্স খোলা হয়েছিল। এবার দানের পরিমাণ বাড়বে ধারণা করে দুটি অতিরিক্ত ট্রাঙ্ক বসানো হয়েছিল। আগেরবারের তুলনায় এবার আট বস্তা বেশি টাকা পাওয়া গেছে। দানবাক্সে পাওয়া টাকা মসজিদের রূপালী ব্যাংক হিসাবে জমা রাখা হয়। আর বৈদেশিক মুদ্রা ও অলংকার সিলগালা করে জেলা প্রশাসনের ট্রেজারিতে সংরক্ষণ করা হয়। পরে সেগুলো প্রকাশ্য নিলামে বিক্রি করে পাওয়া অর্থও ব্যাংক হিসাবে জমা রাখা হয়। সংসদ সদস্য মাজহারুল ইসলাম বলেন, পাগলা মসজিদের পরিচিতি দিন দিন বাড়ছে। ফলে দেশের বিভিন্ন এলাকা ছাড়াও বিদেশ থেকে অনেকে মানতের টাকা ও অলংকার পাঠাচ্ছেন। মসজিদ কমপ্লেক্সের একটি আধুনিক নকশা প্রায় চূড়ান্ত হয়েছে। শিগগিরই এর নির্মাণকাজ শুরু হবে। জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, গত ১২ অক্টোবর ট্রেজারিতে প্রায় ছয় বছর ধরে জমা রাখা অলংকার ওজন করে পাওয়া গেছে ১ হাজার ৪৪ ভরি ১৪ আনা ৪ রতি সোনা এবং ১ হাজার ৮৮ ভরি রুপা। এ ছাড়া পাওয়া গেছে ১৭টি দেশের মুদ্রা। এসব মুদ্রা বিনিময় করে পাওয়া গেছে ৬৫ লাখ ৬২ হাজার ৭২৪ টাকা। অলংকারগুলোর বাজারমূল্য নির্ধারণ ও নিলামের প্রক্রিয়া চলছে। জেলা প্রশাসক আরও জানান, মসজিদে অনলাইনে এ পর্যন্ত অনুদান এসেছে ৪৪ লাখ ৯ হাজার ৯৩৬ টাকা। বর্তমানে ব্যাংক হিসাবে সব মিলিয়ে জমা রয়েছে ১৩৩ কোটি ২১ লাখ ৮০ হাজার ৫৬৪ টাকা। জেলা প্রশাসক বলেন, মসজিদের আয় থেকে কমপ্লেক্সের মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের যাবতীয় খরচ, ৩৫ জন কর্মচারী ও ১০ জন আনসারের বেতন, বিদ্যুৎ বিল এবং মসজিদের উন্নয়নকাজের ব্যয় মেটানো হয়। ব্যাংকে জমা অর্থের লভ্যাংশ থেকে জেলার দরিদ্র রোগীদের চিকিৎসায় অনুদান দেওয়া হয়। দানবাক্সের বাইরেও মানতকারীরা বিভিন্ন জাতের গবাদিপশু, হাঁস-মুরগি, কবুতর, দুধ ও সবজি দান করেন। এসব সামগ্রী প্রতিদিন বিকেলে উন্মুক্ত নিলামে বিক্রি করে পাওয়া অর্থ মসজিদের ব্যাংক হিসাবে জমা রাখা হয়। মুসল্লিদের স্থান সংকুলান না হওয়ায় ১ কোটি ১০ লাখ ৮৮ হাজার ৪৬৪ টাকা ব্যয়ে নামাজের তিনটি শেড, অজুখানা ও নারীদের জন্য ওয়াশরুম নির্মাণ করা হচ্ছে।

 

 

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

১

বগুড়া মহানগরের রহমান নগরে সড়ক নির্মাণে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা

২

মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৩

‘চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই’—হাফিজাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাঈমের উঠান বৈঠক অনুষ্ঠিত

৪

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির

৫

সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী

৬

দিনাজপুরে পারিবারিক বিরোধের মীমাংসায় মানবাধিকার সংস্থার মধ্যস্থতা

৭

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

৮

মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও পোড়া তেলে খাবার তৈরি, বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

৯

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি ‎

১০

নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১১

কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য রুখতে মাঠে হাজারো শ্রমিক নেতারা,গেটে গেটে শান্তিপূর্ণ পাহারা

১২

পাপড়ির গড়নে যেন নৃত্যরত বালিকা

১৩

অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৪

মিঠামইনে ভুয়া সেনাবাহিনীর সোর্স সেজে প্রতারণা সহ মাদক ব্যবসার অভিযোগে যুবলীগ নেতা গ্ৰেফতার

১৫

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

১৭

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

১৮

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলার

১৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২০