শাহিনুর রহমান পঞ্চগড় প্রতিনিধি
২১ নভেম্বর ২০২৬, ১১:৪২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৮ জন

‘চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই’—হাফিজাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাঈমের উঠান বৈঠক অনুষ্ঠিত

 

 

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাঈমের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (২১ নভেম্বর) রাত ৯টায় ইউনিয়নের কামারপাড়া গ্রামে স্থানীয়দের নিয়ে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন শ্রীধরেশ চন্দ্র রায়।

 

বৈঠকে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাঈম বলেন, ‘আমি চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে ক্ষমতার চেয়ারে বসার জন্য নয়, মানুষের সেবা করার জন্য কাজ করব। সাধারণ মানুষের দুঃখ-দুর্দশা, সমস্যা ও ভোগান্তি নিজের দায়িত্ব মনে করে সমাধানের চেষ্টা করব।’

 

তিনি আরও বলেন, হাফিজাবাদ ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে চান তিনি। ইউনিয়নের রাস্তাঘাট ও যোগাযোগব্যবস্থার উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, বেকার তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মাদকমুক্ত সমাজ গঠন এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো হবে তাঁর অগ্রাধিকার।

 

আবু নাঈম বলেন, ‘আমি এমন একটি ইউনিয়ন গড়তে চাই, যেখানে সাধারণ মানুষ তাঁদের ন্যায্য অধিকার পাবেন, ইউনিয়ন পরিষদে এসে হয়রানির শিকার হবেন না। চেয়ারম্যান ও জনগণের মধ্যে কোনো দূরত্ব থাকবে না। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে স্বচ্ছতা ও জবাবদিহির মাধ্যমে ইউনিয়ন পরিচালনা করতে চাই।’

 

উল্লেখ্য, আবু নাঈম পঞ্চগড়ের একজন তরুণ সাংবাদিক এবং চ্যানেল ওয়ান-এর জেলা প্রতিনিধি। সাংবাদিকতার অভিজ্ঞতা ও মানুষের সঙ্গে সম্পৃক্ততাকে কাজে লাগিয়ে এলাকার উন্নয়ন এবং জনসেবায় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

 

উঠান বৈঠকে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। এ সময় তাঁরা এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ভাবনা ও নাগরিক প্রত্যাশার কথা তুলে ধরেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি

১

বগুড়া মহানগরের রহমান নগরে সড়ক নির্মাণে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত সহযোগিতা

২

মদনে জোবাইদা রহমান মহিলা ডিগ্রি কলেজে নবীনবরণ ও কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

৩

‘চেয়ারম্যান নয়, জনগণের সেবক হতে চাই’—হাফিজাবাদে চেয়ারম্যান পদপ্রার্থী আবু নাঈমের উঠান বৈঠক অনুষ্ঠিত

৪

সাতক্ষীরা মেডিকেল কলেজ ছাত্রদলের কমিটি ঘোষণা: সভাপতি শিহাব-সম্পাদক:সিরাজুম মুনির

৫

সাদুল্লাপুরে ২৬ লাখ টাকার উন্নয়ন প্রকল্পে স্থবিরতা, সময় পেরোলেও শুরু হয়নি কাজ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে উপজেলা প্রশাসন, দুর্ভোগে এলাকাবাসী

৬

দিনাজপুরে পারিবারিক বিরোধের মীমাংসায় মানবাধিকার সংস্থার মধ্যস্থতা

৭

গোপালগঞ্জে যাওয়া ব্যক্তিদের চিহ্নিত করা হয়েছে, বিএনপির কেউ সহযোগিতা করলেও ছাড় নয়, শেখ ফরিদুল ইসলাম

৮

মেয়াদোত্তীর্ণ ফুড কালার ও পোড়া তেলে খাবার তৈরি, বগুড়ায় শিমু বেকারিকে ৪ লাখ টাকা জরিমানা

৯

বিশ্ব মৎস্য দিবস ‎উপকূলের মৎস্যজীবীদের অধিকার নিশ্চয়তার দাবি ‎

১০

নরসিংদীতে নিয়োগ পরীক্ষা উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত

১১

কালিয়াকৈরে নিষিদ্ধ সংগঠনের নৈরাজ্য রুখতে মাঠে হাজারো শ্রমিক নেতারা,গেটে গেটে শান্তিপূর্ণ পাহারা

১২

পাপড়ির গড়নে যেন নৃত্যরত বালিকা

১৩

অন্য দেশের ওপর নির্ভরশীলতা নয়, স্বনির্ভর বাংলাদেশ গড়তে চায় সরকার: প্রতিমন্ত্রী মীর শাহে আলম

১৪

মিঠামইনে ভুয়া সেনাবাহিনীর সোর্স সেজে প্রতারণা সহ মাদক ব্যবসার অভিযোগে যুবলীগ নেতা গ্ৰেফতার

১৫

গাইবান্ধা জেলা প্রেসক্লাবের বার্ষিক বনভোজন অনুষ্ঠিত

১৬

সীমান্তে ৫৩ বিজিবির অভিযানে ভারতীয় নেশাজাতীয় সিরাপ জব্দ

১৭

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৫১ বস্তা টাকা

১৮

ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ঐতিহ্যবাহী ৬৭তম রুহিয়া আজাদ মেলার

১৯

আদমদীঘিতে সাইবার সুরক্ষা মামলায় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতা গ্রেপ্তার

২০