বগুড়া মহানগরের রহমান নগরে এলাকার সার্বিক উন্নয়ন ও যোগাযোগব্যবস্থা সহজ করতে দৃষ্টান্ত স্থাপন করেছেন স্থানীয় বাসিন্দারা। এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে নিজেদের জমি থেকে ৩ ফুট করে জায়গা ছেড়ে দিয়ে রাস্তা নির্মাণের কাজে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন।
নিজেদের ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার বৃহত্তর স্বার্থে এলাকাবাসীর এমন সম্মিলিত উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। সবার আন্তরিকতা ও ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এগিয়ে যাচ্ছে রাস্তা নির্মাণের কাজ।
এলাকার উন্নয়নে ঐক্য, সহযোগিতা ও পারস্পরিক সম্প্রীতিই হতে পারে সুন্দর জনপদ গড়ার অন্যতম শক্তি।
No tags found for this post.
মন্তব্য করুন