বরগুনা জেলার পাথরঘাটায় মৎস্যজীবীদের অধিকারের নিশ্চয়তার দাবি জানিয়ে বিশ্ব মৎস্য দিবস পালিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় দিবসটি উপলক্ষে পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাবের কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জলবায়ু ও পরিবেশ বিষয়ক নাগরিক সংগঠন ধরিত্রী রক্ষায় আমরা -ধরা ও পাথরঘাটা উপকূল সুরক্ষা ফোরামের আয়োজনে সমাজকর্মী মেহেদী শিকদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন, বিশেষ অতিথি ছিলেন, সমাজকর্মী সোহেল মল্লিক, সোহাগ আকন, শোয়েব তাসিন, মাইনুল ইসলাম রেজা প্রমুখ। সহযোগিতায় ছিলেন পাথরঘাটা মডেল পরিবেশ ক্লাব।
আলোচনা সভায় মৎস্য শ্রমিকদের ‘বাংলাদেশ শ্রম আইন-২০০৬’-এ অন্তর্ভুক্ত করা, মৎস্য খাতের জন্য পৃথক আইন প্রণয়ন করা, মৎস্য শ্রমিকদের ট্রেড ইউনিয়ন গঠন ও নিবন্ধন প্রক্রিয়া সহজ করা, মৎস্য খাতের ন্যূনতম মজুরি পর্যালোচনার জন্য মজুরি বোর্ড গঠন, মালিকের নামসহ সমুদ্রে যাওয়া মৎস্য শ্রমিকদের তথ্য লিপিবদ্ধ ও সংরক্ষণ, নিহত ও নিখোঁজ মৎস্য শ্রমিকদের পরিবারের জন্য ক্ষতিপূরণ, নিখোঁজ জেলেদের আইনী স্বীকৃতি দেয়া, মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন চালের সাথে নগদ অর্থ প্রদান করা ইত্যাদি।
এ সময় উপকূল অনুসন্ধানী সাংবাদিক ও গবেষক শফিকুল ইসলাম খোকন বলেন -‘অগ্রাধিকার ভিত্তিতে প্রকৃত ‘জেলে’ নির্ধারণের জন্য যথাযথভাবে সংজ্ঞায়িত করা, দক্ষ জনবল নিয়োগের মাধ্যমে এবং ডিজিটাল প্লাটফর্মের মাধ্যমে (এ্যাপস্) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তত্ত্বাবধানে একটি গ্রহণযোগ্য ও নির্ভুল জেলে তালিকা প্রণয়ন করা, প্রতি বছর জেলে তালিকা হালনাগাদ করা, নারী জেলে তালিকাভুক্তির
দাবি করেন তিনি।
তিনি আরও বলেন- জলবায়ু ও পরিবেশের বিপর্যয়ে মৎস্য সম্পদ আজ হুমকির মুখে। তাছাড়া অবৈধ ট্রলিং ট্রলার অবাধ বিচরণে দিন দিন মৎস্য সম্পদ বিলুপ্ত হচ্ছে। এসব বন্ধ না হলে দেশ ক্ষতিগ্রস্ত হবে।
No tags found for this post.
মন্তব্য করুন