সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ
১২ সেপ্টেম্বর ২০২৬, ৭:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১১ জন

বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা

সৈয়দ জালিস মাহমুদ, বাগেরহাট প্রতিনিধিঃ সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার সংরক্ষণ ও দক্ষতা উন্নয়নে কাজ করার লক্ষ্যে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) বাগেরহাট জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ উপলক্ষে জেলা কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টায় বাগেরহাট প্রেসক্লাবের হলরুমে বিজেপিসি বাগেরহাট জেলা কমিটির আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার, দায়িত্ব পালনের সময় ঝুঁকি মোকাবিলা এবং দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। একই সঙ্গে দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য দুই সদস্যের রেসকিউ টিম ঘোষণা করা হয়। পরে রেসকিউ টিমের দুই সদস্যকে সংগঠনের পক্ষ থেকে উপহার দেওয়া হয়। সভা শেষে অতিথি ও সাংবাদিকদের আপ্যায়নের ব্যবস্থা করা হয়।

সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) সভাপতি কৌশিক দে, সাধারণ সম্পাদক আনিছুর রহমান কবির, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিজেপিসির বাগেরহাট জেলা কমিটির সভাপতি আবু সাঈদ শুন ,বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসেন লিটন, বিজেপিসি বাগেরহাট জেলা কমিটির সাধারণ সম্পাদক সোহেল রানা বাবুসহ জেলা কমিটির সদস্যরা।

বিজেপিসির সভাপতি কৌশিক দে বলেন, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হামলা, হুমকি, হয়রানি ও নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি তাদের পেশাগত দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দিতে হবে। দায়িত্ব পালনকালে কোনো সাংবাদিক ঝুঁকির মধ্যে পড়লে দ্রুত সহায়তা ও প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে বিজেপিসি কাজ করবে।

বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ও বিজেপিসির বাগেরহাট জেলা কমিটির সভাপতি আবু সাঈদ শুন বলেন, সাংবাদিকরা সমাজের মানুষের কথা তুলে ধরতে গিয়ে নানা ধরনের ঝুঁকির মুখে পড়েন। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিক যেন নিরাপত্তাহীনতায় না ভোগেন, সে জন্য বিজেপিসি কাজ করবে। সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা রক্ষার পাশাপাশি তাদের দক্ষতা উন্নয়নেও গুরুত্ব দেওয়া হবে। ঐক্যবদ্ধভাবে কাজ করলে সাংবাদিকদের পেশাগত পরিবেশ আরও নিরাপদ ও শক্তিশালী করা সম্ভব।

ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে এবং ফ্রি প্রেস আনলিমিটেড (Free Press Unlimited) ও আর্টিকেল ১৯-এর সহযোগিতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (BJPC) বাগেরহাট জেলা শাখার কমিটিতে সভাপতি করা হয়েছে বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি আবু সাঈদ শুনু কে। সাধারণ সম্পাদক করা হয়েছে গ্লোবাল টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের নির্বাহী সদস্য সোহেল রানা বাবুকে। অর্থ সম্পাদক করা হয়েছে এটিএন বাংলা ও এটিএন নিউজের বাগেরহাট জেলা প্রতিনিধি আমিরুল হক বাবুকে।

কমিটির সদস্যদের মধ্যে রয়েছেন, বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ, এনটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি তরফদার রবিউল ইসলাম, চ্যানেল আইয়ের আল আমিন খান সুমন, যমুনা টেলিভিশনের বাগেরহাট জেলা প্রতিনিধি ইয়ামিন আলী,চ্যানেল ২৪ এর জেলা প্রতিনিধি মোঃ আরিফুল ইসলাম,বাংলাভিশনের মোল্লা মাসুদুল হক, আমাদের সময় জেলা প্রতিনিধি সোহাগ হাওলাদার, আরটিভির বাগেরহাট জেলা প্রতিনিধি এস এম শামসুর রহমান, গ্রামের কাগজের অরিন্দম দেবনাথ, বাংলা টিভির আব্দুল আল ইমরান, দেশ টিভির শেখ আহমেদ তারিক, দৈনিক বাংলার বাগেরহাট প্রতিনিধি মো. বাচ্চু মল্লিক, এশিয়া পোস্ট ও দৈনিক আগামীর সময়ের জেলা প্রতিনিধি শেখ সোহেল,নয়া শতাব্দীর তরিকুল মোল্লা,দৈনিক ইনকিলাব পত্রিকার শরিফুল ইসলাম দিদার ,দৈনিক বর্তমানের কাজী মাহমুদুল কবির, দৈনিক অভ্যায় নগর পত্রিকার মোঃ মিজানুর রহমান সাগর, মাই টিভির রিফাত আল মামুন, দৈনিক নিরোপেক্ষ পত্রিকার শেখ বাদশা, সময় টিভির ক্যামেরাম্যান আমিনুল ইসলাম, দৈনিক আমার বার্তা রুম্মান আহমেদ, দৈনিক বাংলাদেশ সমাচার পত্রিকার মাহমুদ আলী মীরসহ অন্যরা।

সাংবাদিকদের ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দ্রুত সহায়তার জন্য দুই সদস্যের রেসকিউ টিমে রয়েছেন ঢাকার ঢাক পত্রিকার বাগেরহাট জেলা প্রতিনিধি ও বাগেরহাট প্রেসক্লাবের সহসভাপতি এস এম রাজ এবং এশিয়া পোস্ট ও দৈনিক আগামীর সময়ের বাগেরহাট জেলা প্রতিনিধি শেখ সোহেল।

উল্লেখ্য, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, অধিকার ও দক্ষতা উন্নয়নের লক্ষ্যে ২০২৪ সালে খুলনা থেকে বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটির (বিজেপিসি) কার্যক্রম শুরু হয়।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা

হরিপুর-পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

ইউপি নির্বাচনে জামায়াতের ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

১০

হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী

১১

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১২

পত্নীতলায় মধ্যরাতে অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

১৩

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

১৪

পায়রাবন্দ মাদ্রাসায় জমকালো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: একতা ক্লাবের গৌরবময় ঐতিহ্য

১৫

পঞ্চগড়ের বোদায় প্রতি মঙ্গলবার বসছে পুরাতন মোটরসাইকেলের সাপ্তাহিক বাজার

১৬

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

১৭

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

১৮

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

১৯

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০