মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক:
১২ সেপ্টেম্বর ২০২৬, ৫:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫০ জন

হরিপুর-পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

মোঃ আইনুল ইসলাম, বার্তা সম্পাদক: ঠাকুরগাঁওয়ের হরিপুর ও পীরগঞ্জ সীমান্তে পৃথক দুটি বিশেষ অভিযান চালিয়ে ১০ বোতল ভারতীয় মদ ও ৩৬ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এসব মাদকদ্রব্যের সঙ্গে সংশ্লিষ্ট কাউকে আটক করা সম্ভব হয়নি।

বিজিবি জানায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শুক্রবার (১১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন মশালগাঁও বিওপির একটি বিশেষ দল অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার সীমান্ত পিলার ৩৪৯/৭-এস থেকে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ বালিহারা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১০ বোতল ভারতীয় মদ (Himalayan Bear) উদ্ধার করা হয়।

একই দিন রাত ৯টা ৪০ মিনিটে পৃথক আরেকটি অভিযানে পীরগঞ্জ উপজেলার চান্দরিয়া সীমান্তে ৩৬ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীন চান্দরিয়া বিওপির সদস্যরা সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সীমান্ত পিলার ৩৩৭/৪-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চান্দরিয়া এলাকা থেকে এসব ট্যাবলেট উদ্ধার করেন।

বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, উদ্ধারকৃত মাদকদ্রব্যের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া সংশ্লিষ্ট মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের সর্বমোট সিজার মূল্য ২৫ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

বাগেরহাটে বিজেপিসির জেলা কমিটির পরিচিতি সভা

হরিপুর-পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযান, ভারতীয় মদ ও ট্যাপেন্টাডল উদ্ধার

নববধু নিয়ে বাড়ি ফেরার পথে জেনারেটরের ইঞ্জিনে বোরকা পেঁচিয়ে নারীর মৃত্যু

বাধ্য হয়ে জনগণের অধিকার আদায়ে রাজপথে নেমেছি: শফিকুর রহমান

দেশ পুনর্গঠনে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

কালিয়াকৈরে জিপিএ-৫ প্রাপ্ত ২৫ শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান

ইউপি নির্বাচনে জামায়াতের ওয়ার্ড মেম্বার প্রার্থী রাজেক রেজভীর নাম ঘোষণা

টেকনাফের মৌলভীবাজারে ৩০ দিনব্যাপী ঈদে মিলাদুন্নবী মাহফিলের সমাপনী

সুশৃঙ্খল ও নকলমুক্ত পরিবেশে চলছে বাউবির বিএ ও বিএসএস পরীক্ষা

১০

হাতিমারা হাইস্কুল অ্যান্ড কলেজের পুনরায় সভাপতি নির্বাচিত হলেন মেহনাজ সরকার শিল্পী

১১

কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালত কর্তৃক মাদক সেবনের দায়ে তিন যুবকের কারাদণ্ড

১২

পত্নীতলায় মধ্যরাতে অভিযান, চোরাইমালসহ দুইজন গ্রেপ্তার

১৩

হোয়াইক্যংয়ে সড়কের পাশে ভাঙন, ঝুঁকিতে যান চলাচল

১৪

পায়রাবন্দ মাদ্রাসায় জমকালো ফুটবল টুর্নামেন্ট সম্পন্ন: একতা ক্লাবের গৌরবময় ঐতিহ্য

১৫

পঞ্চগড়ের বোদায় প্রতি মঙ্গলবার বসছে পুরাতন মোটরসাইকেলের সাপ্তাহিক বাজার

১৬

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

১৭

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

১৮

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

১৯

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

২০