সোনাতলা (বগুড়া) প্রতিনিধিঃ
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৫:৫৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

সোনাতলায় ১ বছরে ৭৩ ট্রান্সফরমার চুরি

সোনাতলা (বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার সোনাতলা উপজেলায় গত এক বছরে পল্লী বিদ্যুৎ বগুড়া সমিতি-২ এর আওতাধীন ৭৩টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। চুরি হওয়া ট্রান্সফরমারগুলোর আনুমানিক মূল্য ৬৪ লাখ টাকা। একের পর এক ট্রান্সফরমার চুরির ঘটনায় বিপাকে পড়েছেন সেচমালিক, মোবাইল ফোন টাওয়ারসহ সংশ্লিষ্ট গ্রাহকরা। দীর্ঘ সময় বিদ্যুৎবিহীন থাকায় ব্যাহত হচ্ছে সেচকার্যক্রমসহ বিভিন্ন ধরনের ব্যবসা-বাণিজ্য।

চুরির ভয়ে উপজেলার উত্তর আটকরিয়া গ্রামের একটি ট্রান্সফরমার শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছিল। শেষ পর্যন্ত সেটিও চুরি হয়েছে বলে এলাকা সূত্রে জানা যায়। পল্লী বিদ্যুৎ অফিসের তথ্য অনুযায়ী, সোনাতলা উপজেলার মোবাইল টাওয়ার, শিল্প, সেচ ও বাণিজ্যিক সংযোগে ব্যবহৃত ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে পাকুল্লা, দিগদাইড়, বালুয়া ও জোড়গাছা ইউনিয়নে চুরির ঘটনা তুলনামূলক বেশি। চুরি হওয়া বেশির ভাগ ট্রান্সফরমারই কৃষকদের জমিতে সেচের কাজে ব্যবহার করা হয়। তাই ক্ষতির বোঝা পড়ে তাদের ঘাড়েই।

পল্লী বিদ্যুৎ সমিতির নিয়মানুযায়ী, প্রথমবার চুরি হওয়া ট্রান্সফরমারের জায়গায় নতুন ট্রান্সফরমার ফের স্থাপন করতে গ্রাহককে অর্ধেক মূল্য পরিশোধ করতে হয়। এরপর চুরি হলে ট্রান্সফরমারের পুরো মূল্যই দিতে হয় গ্রাহককে। চুরির কারণে বারবার ট্রান্সফরমার কিনতে গিয়ে কৃষকরা লোকসানে পড়ছেন। ট্রান্সফরমারগুলো উচ্চ ভোল্টেজ লাইনের সাথে সংযুক্ত থাকা অবস্থায় কিভাবে চোরচক্র সেগুলো খুলে নিয়ে যাচ্ছে, এ নিয়ে গ্রাহকদের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। পল্লী বিদ্যুৎ সমিতির এক কর্মকর্তা বলেন, চুরি ঠেকানো যাচ্ছে না। নিরাপত্তা ব্যবস্থা আধুনিক করা, ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বৃদ্ধি এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় বাড়ানোর উদ্যোগ নেয়া হচ্ছে।

সোনাতলা থানার ওসি কবির হোসেন বলেন, চুরির সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ কাজ করছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: কেএমপি কমিশনার

নিখোঁজের একদিন পর খাল থেকে ২৫ বছরের যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর আন্তঃজেলা ডাকাত দলের ট্রাক সহ গ্রেপ্তার-৫

রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেন এপি বি এন

সোনাতলায় ১ বছরে ৭৩ ট্রান্সফরমার চুরি

যশোরের ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

বদলগাছী ও সাপাহারে ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

১৫০ কেজি ইউরিয়া সার নিয়ে জব্দ ১

র‍্যাব ১৫ এর অভিযানে ৬লাক১৯হাজার মাদক জব্দ

১০

নাফ নদীতে চিরুনি অভিযান,বিজিবি এর হাতে আটক ২

১১

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা

১২

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ জন

১৩

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

১৪

টেকনাফে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবার মৃত্যু

১৫

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক বাদশা নির্বাচিত

১৬

বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, যৌন উত্তেজক সিরাপ-ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল উদ্ধার

১৭

র‌্যাবের অভিযানে রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৯

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২০