সরদার সাইদী হাসান বাবু , খুলনা প্রতিনিধি :
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩৪ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৬৭ জন

মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: কেএমপি কমিশনার

সরদার সাইদী হাসান বাবু , খুলনা প্রতিনিধি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব মোঃ আসাদুজ্জামান, এমপি বলেছেন, দেশে সুশাসন, আইনের শাসন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে আরও কার্যকর ও সমন্বিতভাবে কাজ করতে হবে। মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা সংক্রান্ত যেকোনো অপরাধ দমনে শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করা হচ্ছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর ২০২৬) সকালে খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত ‘আইন-শৃঙ্খলা রক্ষা ও সুশাসন সংক্রান্ত’ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার জনাব মোঃ সাজ্জাদুর রহমান। সভাপতিত্ব করেন খুলনার জেলা প্রশাসক জনাব হুরে জান্নাত।

আইনমন্ত্রী মোঃ আসাদুজ্জামান বলেন, “সরকারের নির্বাচনি ইশতেহার বাস্তবায়ন এবং জনকল্যাণমূলক উন্নয়ন কার্যক্রম এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত প্রচেষ্টা জরুরি। মাদক ও জুয়া বিরোধী আইনগুলো যাতে কঠোর, স্বচ্ছ ও ন্যায়সংগতভাবে প্রয়োগ হয়, সেদিকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”

এ সময় খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোঃ সাজ্জাদুর রহমান মাদক দমনে পুলিশের অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, “খুলনা মহানগরীতে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। মাদকের সাথে কোনো পুলিশ সদস্যের সম্পৃক্ততা পাওয়া গেলে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, কঠোরতম ব্যবস্থা গ্রহণ করা হবে।”

তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকে মাদক উদ্ধার, হত্যা ও সন্ত্রাসী মামলার আসামি গ্রেফতারে পুলিশ উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। পুলিশের দৃশ্যমানতা বৃদ্ধি, চেকপোস্ট স্থাপন এবং খুলনা রেঞ্জ পুলিশের সাথে যৌথ অভিযানের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ চলছে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া হত্যাকাণ্ডগুলোর সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন—মাননীয় হুইপ জনাব রকিবুল ইসলাম, এমপি; খুলনা-১ আসনের সংসদ সদস্য জনাব আমির এজাজ খান; খুলনা-৪ আসনের সংসদ সদস্য জনাব এস কে আজিজুল বারী হেলাল; সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য জনাব ফাহমিদা হক; খুলনা রেঞ্জের ডিআইজি জনাব মোঃ মোস্তাফিজুর রহমান; খুলনার বিভাগীয় কমিশনার জনাব মোঃ আবদুল্লাহ হারুন; খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ নজরুল ইসলাম মঞ্জু; কেডিএ চেয়ারম্যান জনাব এস এম শফিকুল আলম মনা; খুলনা ওয়াসার চেয়ারম্যান জনাব মনিরুজ্জামান মনি; জেলা পরিষদ চেয়ারম্যান জনাব মনিরুল হাসান বাপ্পী এবং খুলনার পুলিশ সুপার জনাব সরকার ওমর ফারুক।

এছাড়া খুলনাস্থ বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোহিঙ্গা ক্যাম্পে অভিযান পরিচালনা করে ১৫ জনকে আটক করেছে এপিবিএন

কিশোরগঞ্জের হাওরাঞ্চলে ২৩০ বিদ্যালয়ের ১৪৯ টিতেই নেই প্রধান শিক্ষক

গাজীপুরের কালিয়াকৈরে ময়লার স্তুপে পলিথিন দিয়ে ঢেকে দুর্গন্ধ নিয়ন্ত্রণের চেষ্টা

কালিয়াকৈরে অবস্থিত মকশ বিল হতে পারে গাজীপুরের মিনি কক্সবাজার

গাজীপুরের কালিয়াকৈরে প্রাথমিক বিদ্যালয়ে ৪টি তালা ভেঙে চুরি

ফুলবাড়ীতে প্রতারনা করে প্রতিবন্ধীর জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন

সোনাতলায় রাস্তার পাশে থেকে নিখোঁজ কিশোর অটোচালকের লাশ উদ্ধার

একনেকে অনুমোদন পেল তিন মেট্রোরেল প্রকল্প

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ৫০ লাখ টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে চুরির মামলায় সন্দেহভাজন আসামি গ্রেপ্তার

১০

অষ্টগ্রামে নির্ধারিত সময়ের দুই ঘণ্টা আগেই বিদ্যালয়ে ছুটি, জানেন না শিক্ষা কর্মকর্তা

১১

যশোরের ঝিকরগাছায় তরুণদের সামাজিক ও সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

১২

ফুলবাড়ীতে শরৎ আগমন উপলক্ষে তিনদিনব্যাপী পণ্য প্রদর্শনী ও উদ্যোক্তা মেলার উদ্বোধন

১৩

মিয়ানমারে পাচারের সময় ৭৫০ বস্তা সিমেন্টসহ পাঁচজনকে আটক করেছে কোস্ট গার্ড

১৪

আমার জীবনের অন্যতম ছায়াবৃক্ষ ছিলেন লেঃ কঃ (অব:) জিল্লুর রহমান

১৫

বড় গোবিন্দপুর ব্রিজ এখন ‘মৃত্যুফাঁদ’, ঝুঁকিতে ১০ গ্রামের ১৫ হাজার মানুষ

১৬

রাণীশংকৈল সীমান্তে ১৪ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার

১৭

টেকনাফে এপি বি এন পুলিশ এর অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি আটক

১৮

মান্দায় মাটির নিচ থেকে ২১০৫ লিটার চোলাই মদের উপকরণ উদ্ধার, আটক ১

১৯

গোবর আর কেঁচোতেই ভাগ্য বদল: পাঁচবিবিতে লাভজনক ভার্মি কম্পোস্ট কারখানা

২০