সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১০৩ জন

নিখোঁজের একদিন পর খাল থেকে ২৫ বছরের যুবকের মরদেহ উদ্ধার

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে নিখোঁজের একদিন পর আবসার উদ্দীন নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরের দিকে হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজার এলাকার ২ নম্বর সুইচগেটসংলগ্ন নাফ নদীর বেড়িবাঁধের পাশের একটি খাল থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

আবসার উদ্দীন হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি প্রায় দেড় মাস ধরে হোয়াব্রাং এলাকার একটি মুরগির খামারে দিনমজুর হিসেবে কাজ করছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুরের দিকে খামার থেকে বের হওয়ার পর আবসার নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্য ও খামারের মালিক বিভিন্ন স্থানে তাঁর খোঁজ করতে থাকেন।

খামারের মালিক মোহাম্মদ রফিক জানান, নিখোঁজ হওয়ার আগে আবসার কিছুটা অস্বাভাবিক আচরণ করছিলেন। একপর্যায়ে তিনি ‘পুলিশ’ বলে চিৎকার করে খামার থেকে বের হয়ে দৌড়ে চলে যান। পরে তাঁকে আর খুঁজে পাওয়া যায়নি। বিষয়টি তাঁর পরিবারের সদস্যদের জানানো হয়।

সোমবার সকালে আবসারের খোঁজে তাঁর স্বজন ও পরিচিতরা বিভিন্ন এলাকায় অনুসন্ধান চালান। একপর্যায়ে মৌলভীবাজার এলাকার ২ নম্বর সুইচগেটসংলগ্ন খালে একটি মরদেহ থাকার খবর পাওয়া যায়। স্থানীয় লোকজন সেখানে খোঁজাখুঁজি শুরু করেন। কয়েক ঘণ্টার অনুসন্ধানের পর দুপুরের দিকে পানির মধ্যে মরদেহটির সন্ধান পাওয়া যায়। পরে স্বজনরা মরদেহটি আবসার উদ্দীনের বলে শনাক্ত করেন।

খবর পেয়ে ৬৪ বিজিবির হ্নীলা বিওপির সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে টেকনাফ মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করে।

আবসারের চাচা কামাল হোসাইন বলেন, ‘আবসার ভালো স্বভাবের ছেলে ছিল। কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে সে জড়িত ছিল বলে আমাদের জানা নেই।’

এদিকে পরিবারের কয়েকজন সদস্য মৃত্যুর কারণ নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। স্থানীয় কয়েকজনও নিখোঁজ হওয়ার আগে আবসারকে দ্রুত দৌড়ে যেতে দেখেছেন বলে জানিয়েছেন। তবে এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে মরদেহে দৃশ্যমান আঘাতের কোনো চিহ্ন পাওয়া গেছে কি না, সে বিষয়ে ময়নাতদন্তের আগে নিশ্চিত সিদ্ধান্ত দেওয়া হয়নি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে পুলিশ বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। তদন্ত অনুযায়ী প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের উপনির্বাচনের রায় বিএনপির রাজনীতির সঠিকতার প্রমাণ- পঞ্চগড়ে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

১

পঞ্চগড়ে চালু হলো দুস্থ মানুষের মেহমানখানা

২

নতুন কোচের পরিকল্পনা ও যাত্রীসেবার মানোন্নয়ন

৩

মিরপুরে অনুষ্ঠিত হলো ১ম প্যারা পিকলবল টুর্নামেন্ট ২০২৬

৪

সবচেয়ে বেশি সুসম্পর্ক হবে যার সঙ্গে তিনি হলেন মহান আল্লাহ

৫

শ্রীমঙ্গলে প্রথমবারের মতো তুলা চাষে নতুন সম্ভাবনা, তাপস কুর্মির ক্ষেতে ফুটেছে ফুল

৬

অবরোধ শেষে নদীতে যাওয়ার প্রস্তুত কালে বিদ্যুৎপৃষ্ট হয়ে জেলের মৃত্যু, আহত দুই

৭

উল্লাপাড়ায একই দোকানে কীটনাশক, সার ও চাল-আটা বিক্রয়

৮

১১ দলীয় ঐক্যের লংমার্চ উপলক্ষে ফুলতলায় প্রেস ব্রিফিং, শনিবার স্বাধীনতা চত্বরে পথসভা

৯

কোরআনের আলোয় আলোকিত সমাজ গড়ার প্রত্যয়ে দিনাজপুরে ৫ম তাফসীরুল কুরআন মাহফিল

১০

হাওরের মিঠামইনে বিডি ক্লিনের যাত্রা শুরু

১১

মায়ানমারে পাচারের সময় ৪০ টন সিমেন্টসহ ৮ পাচারকারী আটক

১২

সাংবাদিক আলিফ হত্যার বিচার দাবিতে কুমিল্লায় বিক্ষোভ-মানববন্ধন, সাগর-রুনী হত্যার বিচারও দাবি

১৩

চট্টগ্রাম বহিঃনোঙ্গরে জাহাজের নিরাপত্তা জোরদারে কোস্ট গার্ডের সমন্বয় সভা

১৪

রামুতে শিশু অপহরণ ও ধর্ষণ মামলার দুই আসামি গ্রেপ্তার

১৫

বিরল সীমান্তে ৪২ বিজিবির অভিযান, মালিকবিহীন ১০১ বোতল মদ উদ্ধার

১৬

দামুড়হুদায় অবৈধ দুই ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন

১৭

ঠাকূরগাঁও-১ আসনের উপ-নির্বাচনে বিপুল ভোটের ব্যবধানে বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমিন বিজয়

১৮

বগুড়ায় বালুবোঝাই ট্রাকের চাপায় মোটরসাইকেলচালক নিহত, আহত দুই সহকর্মী

১৯

বগুড়ার নিশিন্দারা বেওড়াপাড়ায় আইন মেনে বাড়ি নির্মাণের আহ্বান সুলতান মাহমুদের

২০