সাদ্দাম হোসেন সাজ্জাদ :
১৪ সেপ্টেম্বর ২০২৬, ৬:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩৭ জন

রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেন এপি বি এন

সাদ্দাম হোসেন সাজ্জাদ : কক্সবাজারের টেকনাফে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত পলাতক এক আসামিকে গ্রেপ্তার করেছে ১৬ এপিবিএন।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার লেদা এপিবিএন ক্যাম্পের বি-ব্লক এলাকায় অভিযান চালিয়ে মো. ইউনুছ (২০) নামে ওই আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ইউনুছ লেদা ক্যাম্পের বি-ব্লকের ৯৫ নম্বর ঘরের বাসিন্দা। তিনি নাজির হোসেন ও আসমা খাতুনের ছেলে।

১৬ এপিবিএন সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে লেদা ক্যাম্পের বি-ব্লকের একটি শেডে পুলিশ অ্যাসল্ট মামলার এজাহারভুক্ত এক পলাতক আসামি অবস্থান করছেন বলে খবর পাওয়া যায়। পরে ক্যাম্প কমান্ডার (সহকারী পুলিশ সুপার) মো. এম এ ফয়সালের নির্দেশে এসআই (নিরস্ত্র) শহীদ আলমের নেতৃত্বে রাত্রীকালীন মোবাইল ডিউটির সদস্যরা সেখানে অভিযান চালান। এ সময় ইউনুছকে আটক করা হয়।

পরে যাচাই-বাছাই করে তার বিরুদ্ধে টেকনাফ মডেল থানার মামলা নম্বর-৬৩, তারিখ ১৫ আগস্ট ২০২৬-এর ১৪৩, ৩৩২, ৩৩৩, ১৮৬, ৩৫৩ ও ৫০৬ ধারায় মামলা রয়েছে বলে নিশ্চিত হওয়া যায়। ওই মামলায় তিনি ১০ নম্বর এজাহারনামীয় পলাতক আসামি বলে জানিয়েছে ১৬ এপিবিএন।

গ্রেপ্তারের পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে ইউনুছকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক ও সন্ত্রাস দমনে পুলিশের সম্পৃক্ততা থাকলেও ছাড় নয়: কেএমপি কমিশনার

নিখোঁজের একদিন পর খাল থেকে ২৫ বছরের যুবকের মরদেহ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর আন্তঃজেলা ডাকাত দলের ট্রাক সহ গ্রেপ্তার-৫

রাতে অভিযান চালিয়ে এজাহারভুক্ত আসামি গ্রেপ্তার করেন এপি বি এন

সোনাতলায় ১ বছরে ৭৩ ট্রান্সফরমার চুরি

যশোরের ঝিকরগাছায় আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আসিফ মাহমুদের বিরুদ্ধে ১৩ হাজার কোটি টাকা দুর্নীতির অনুসন্ধানে দুদক

বদলগাছী ও সাপাহারে ডিবির অভিযানে হেরোইন-ট্যাপেন্টাডলসহ গ্রেপ্তার ২

১৫০ কেজি ইউরিয়া সার নিয়ে জব্দ ১

র‍্যাব ১৫ এর অভিযানে ৬লাক১৯হাজার মাদক জব্দ

১০

নাফ নদীতে চিরুনি অভিযান,বিজিবি এর হাতে আটক ২

১১

গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মতবিনিময় সভা

১২

গাজীপুরের কালিয়াকৈরে মাদক ও অস্ত্র সহ গ্রেফতার -৬ জন

১৩

রামপালের এক ইউনিট বন্ধ, উৎপাদন নেমেছে ৬০০ মেগাওয়াটের নিচে

১৪

টেকনাফে পারিবারিক কলহের জেরে ছুরিকাঘাতে বাবার মৃত্যু

১৫

পঞ্চগড় জেলা প্রেসক্লাবের নতুন কমিটি: সভাপতি রাসেদ, সাধারণ সম্পাদক বাদশা নির্বাচিত

১৬

বিরল সীমান্তে বিজিবির পৃথক অভিযান, যৌন উত্তেজক সিরাপ-ট্যাপেন্টাডলসহ মোটরসাইকেল উদ্ধার

১৭

র‌্যাবের অভিযানে রাসেল হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক আসামি গ্রেপ্তার

১৮

ভারতের উত্তর দিনাজপুরে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৯

ফুলবাড়ীতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

২০