ডেস্ক রিপোর্ট:
২৫ সেপ্টেম্বর ২০২৬, ৬:৫০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২১ জন

তেলের প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা

ডেস্ক রিপোর্ট: জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে রাজধানীর কাঁচাবাজারে সবজির দামে আগুন লেগেছে। সরবরাহে ঘাটতি ও অতিরিক্ত পরিবহন ব্যয়ের অজুহাতে প্রায় প্রতিটি পণ্যের দামই বাড়িয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। কাঁচাবাজারের সবচেয়ে দামি সবজির তালিকায় শীর্ষে রয়েছে- শিম ও বেগুন, যা প্রতি কেজি বিক্রি হচ্ছে ২০০ টাকা ও ১৬০ টাকায়। এছাড়া নিত্যপ্রয়োজনীয় সব সবজিই কেজিপ্রতি ৮০ টাকার ঘরে।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বিভিন্ন খুচরা বাজার ঘুরে সবজির চড়া দামের এই চিত্র দেখা গেছে।

বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, শসা প্রতি কেজি ৮০ টাকা, বেগুন (গোল) প্রতি কেজি ১৪০ থেকে ১৬০ টাকা, বেগুন (লম্বা) প্রতি কেজি ১০০ টাকা, ফুল কপি (ছোট) প্রতি পিস ৭০ টাকা, পেঁপে প্রতি কেজি ৩০ টাকা, কঁচুর লতি প্রতি কেজি ৮০ টাকা, ঝিঙা প্রতি কেজি ৮০ টাকা, চিচিঙ্গা প্রতি কেজি ৮০ টাকা, করলা ৮০ টাকা, ধন্দুল প্রতি কেজি ৮০ টাকা, টমেটো প্রতি কেজি ১০০ টাকা, গাজর প্রতি কেজি ১৪০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৭০ টাকা, কাঁকরোল প্রতি কেজি ৮০ টাকা, শিম প্রতি কেজি ২০০ টাকা, বরবটি প্রতি কেজি ১০০ টাকা, কাঁচা মরিচ প্রতি কেজি ২০০ টাকা, লাউ প্রতি পিস ৭০ টাকা, জালি প্রতি পিস ৫০ থেকে ৬০ টাকা, কাঁচা কলা প্রতি হালি ৪০ টাকা, লেবু প্রতি হালি ৪০ টাকায় বিক্রি হচ্ছে।

রাজধানীর মিরপুরের বাজারে এসে ক্রেতা সেলিমুজ্জামান বলেন, সবজির দাম অনেক বাড়তি দেখা যাচ্ছে। বেশিরভাগ সবজি বাজারে প্রতি কেজি ৮০ টাকায় বিক্রি হচ্ছে। শুধু পেঁপের দাম সবচেয়ে কম, এটা প্রতি কেজি ৩০ টাকায় বিক্রি হচ্ছে। সব মিলিয়ে বাজারে আজ সবজির দাম বাড়তি যাচ্ছে।

সবজির আকাশ ছোঁয়া দামের বিষয়ে বিক্রেতারা জানান, কয়েকটি সবজির দাম কিছুটা বাড়তি তবে বাকি সব সবজি ৮০ টাকার ঘরে রয়েছে। মূলত কয়েকদিন বৃষ্টি হচ্ছে সে কারণে ফসলের ক্ষেতে ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে, সে কারণে বাজারে সরবরাহ কিছুটা কম। সবজির দাম বাড়ার আরো একটি কারণ রয়েছে, সম্প্রতি সময়ে জ্বালানির তেলের দাম বৃদ্ধি পাওয়ার কারণে সবজি পরিবহন খরচ বেড়েছে। যার প্রভাব পড়েছে বাজারে।

এদিকে, মাছের বাজারেও বাড়তি দামের প্রভাব দেখা গেছে। দাম বেড়ে দুই কেজি ওজনের রুই মাছ ৩৮০ থেকে ৪০০ টাকা, বড় রুই ৪৫০, মাঝারি কাতল ৪০০ এবং বড় কাতল ৪৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বড় তেলাপিয়া ২৮০ টাকা, ছোট তেলাপিয়া ২৪০ এবং পাঙ্গাশ ২০০ থেকে ২২০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। চাষের চিংড়ি আকারভেদে ৭০০ থেকে এক হাজার ১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া, মুরগির বাজারে ব্রয়লার ১৮০ থেকে ১৯০ টাকা, সোনালি মুরগি জাতভেদে ৩১০ থেকে ৩৪০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

বাজারসংশ্লিষ্টরা বলছেন, পরিবহন ব্যয় বাড়লেও এর সুযোগ নিয়ে যাতে অযৌক্তিকভাবে নিত্যপণ্যের দাম বাড়ানো না হয় সে বিষয়ে সরকারের বাজার তদারকি জোরদার করা প্রয়োজন। সেইসঙ্গে কোনো ধরনের কৃত্রিম সংকট যেন তৈরি না হয় সেদিকেও নজর দেওয়ার আহবান।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জেলের ছদ্মবেশে টেকনাফে ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক

১

ফুুলবাড়ীতে গীতাপাঠ, ভজন কীর্তন ও প্রণামমন্ত্রপাঠ প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

২

মাদরাসাছাত্রকে বলাৎকারের চেষ্টার অভিযোগ, পাবনায় শিক্ষক গ্রেপ্তার

৩

দাম বাড়ায় টুঙ্গিপাড়ায় পাম্পে কমেছে ভিড়, বাড়ছে জনদুর্ভোগ

৪

রংপুরে নাগরিক সমাবেশ ও মাদকবিরোধী আলোচনা সভা

৫

বিকট শব্দে বাঁধ ধস, নদীগর্ভে ৪০ মিটার! আতঙ্কে গ্রামবাসি

৬

তেলের প্রভাব কাঁচাবাজারে, সবজির সর্বনিম্ন দর ৮০ টাকা

৭

মারণাস্ত্র নয়, কূটনীতি হোক পরিবর্তনের হাতিয়ার: জাতিসংঘে তারেক রহমান

৮

অষ্টগ্রামে জলমহাল নিয়ে সংঘর্ষ: ওসি, সাংবাদিক সহ আহত অর্ধশতাধিক

৯

পাথরঘাটায় ৭ কোটি টাকার ভারতীয় কাপড় জব্দ, আটক ৫

১০

টেকনাফে শান্তি ও সামাজিক সম্প্রীতির জন্য যুবদের পরিচ্ছন্নতা অভিযান

১১

গাজীপুর মহানগরের ঝালমুড়ি বিক্রেতার ছুরিকাঘাতে পোশাক শ্রমিক নিহত

১২

কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে অগ্নিকাণ্ডে ব্যাপক ক্ষতি

১৩

শহীদ স্মৃতি ডিগ্রি মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন

১৪

যে আমলে খুব বেশি রিজিক বাড়ে তা কল্পনাও করতে পারবেন না!

১৫

৪ বিভাগে ভারী বৃষ্টির আভাস, সপ্তাহের শেষে বাড়বে তাপমাত্রা

১৬

সীমান্তে ১ লাখ ৪৯ হাজার ৮০০ ইয়াবা উদ্ধার, বিজিবির সঙ্গে চোরাকারবারিদের গুলিবিনিময়

১৭

টেকনাফে যৌথ অভিযান, ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৭ জন গ্রেফতার

১৮

পেকুয়া ও কুতুবদিয়ার ক্ষতিগ্রস্ত বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী

১৯

বিএনপির নেতাকর্মীরা জনগণকে সঙ্গে নিয়ে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখবে: তথ্য প্রতিমন্ত্রী

২০