আন্তর্জাতিক ডেস্ক:
২১ অক্টোবর ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৩২ জন

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, আবাসন ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

 

সৌদি আরবের রিয়াদে বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশি ওমরাহযাত্রী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরির পরিবারের প্রতি সহমর্মিতা জানিয়েছেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)। শোকাহত পরিবারটির জন্য স্থায়ী আবাসনের ব্যবস্থা এবং সন্তানদের পড়াশোনা চালিয়ে নিতে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি। এ ছাড়া ব্যক্তিগত তহবিল থেকে পরিবারটিকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা দিয়েছেন মন্ত্রী।

 

বুধবার (২১ অক্টোবর) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

গত ১০ অক্টোবর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার শিকার হয় বাংলাদেশ থেকে যাওয়া ৪৫ সদস্যের একটি ওমরাহ কাফেলা। ওই ঘটনায় প্রাণ হারান ৪৫ বছর বয়সী মুফতি মো. নাসরুল্লাহ বদরপুরি। তিনি কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার বদরপুর গ্রামের বাসিন্দা ছিলেন এবং কাফেলাটির দলনেতার দায়িত্বে ছিলেন। হামলায় আরও কয়েকজন ওমরাহযাত্রী আহত হন।

 

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি অনুযায়ী, ঘটনার খবর পাওয়ার পর থেকেই কাফেলার সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখেন ধর্মমন্ত্রী। সৌদি আরবে বাংলাদেশ মিশনের কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় করে আহতদের উদ্ধার ও চিকিৎসার ব্যবস্থা করতে উদ্যোগ নেন তিনি। সিঙ্গাপুরে চিকিৎসাধীন আহতদের অবস্থারও নিয়মিত খোঁজ নিয়েছেন মন্ত্রী।

 

হামলার পর যাত্রীদের লাগেজ হারিয়ে যাওয়ায় তাঁদের প্রয়োজনীয় পোশাক ও আপ্যায়নের ব্যবস্থা করা হয়। একই সঙ্গে দেশে ফেরার টিকিট নিশ্চিত করা এবং তাঁদের নিরাপদ প্রত্যাবর্তনের জন্য প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

নিহত নাসরুল্লাহ বদরপুরির পরিবারের সঙ্গে দেখা করতে গত ১৩ অক্টোবর ধর্মমন্ত্রীর পক্ষ থেকে একটি প্রতিনিধি দল তাঁর গ্রামের বাড়ি বদরপুরে যায়। মাওলানা ইয়াকুব ওসমানীর নেতৃত্বে দলটি পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানায় এবং তাঁদের খোঁজখবর নেয়।

 

পরিবারের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় ধর্মমন্ত্রী নিহতের মরদেহ জান্নাতুল বাকিতে দাফন অথবা দেশে ফিরিয়ে আনার বিষয়ে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি পরিবারের স্থায়ী আবাসন নিশ্চিত করা এবং সন্তানদের শিক্ষার ধারাবাহিকতা বজায় রাখতে প্রয়োজনীয় সহায়তার প্রতিশ্রুতি দেন তিনি।

 

এদিকে, হামলার শিকার ওমরাহ কাফেলার ৩৩ জন সদস্য মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ১১টা ২০ মিনিটে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। ধর্মমন্ত্রীর নির্দেশনায় তাঁর একান্ত সচিব ছাদেক আহমদ, হজ পরিচালক মো. লোকমান হোসেনসহ মন্ত্রণালয়ের কর্মকর্তারা বিমানবন্দরে উপস্থিত থেকে দেশে ফেরা যাত্রীদের স্বাগত জানান।

 

বিমানবন্দরে সাংবাদিকদের ছাদেক আহমদ জানান, দেশে ফেরা ওমরাহযাত্রীদের জন্য ধর্মমন্ত্রী ব্যক্তিগত উদ্যোগে নৈশভোজের আয়োজন করেছেন। তাঁদের নিজ নিজ মাদরাসা ও বাসায় নিরাপদে পৌঁছে দিতেও পরিবহনের ব্যবস্থা করা হয়েছে।

 

তিনি আরও বলেন, দেশে ফেরা যাত্রীদের প্রয়োজন অনুযায়ী সহযোগিতা অব্যাহত রাখা হবে। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী করণীয় নির্ধারণে প্রয়োজনে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা করা হবে।

 

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পুনর্বাসন এবং আহতদের সহায়তায় সরকারের এই উদ্যোগ শোকাহত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর প্রচেষ্টার অংশ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনার মদনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করলেন মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

১

নিহত ওমরাহযাত্রীর পরিবারের পাশে ধর্মমন্ত্রী, আবাসন ও শিক্ষার দায়িত্ব নেওয়ার আশ্বাস

২

দাবি পূরণ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসবে না ইরান

৩

মদন পৌরসভার বিভিন্ন দুর্গাপূজা মণ্ডপে পরিদর্শন করলেন বিএনপি নেতাবৃন্দ- মেয়র পদপ্রার্থী কামরুজ্জামান চন্দন

৪

উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ আটক ১

৫

মাগুরায় দুর্বৃত্তের গুলিতে পৌর যুবদল নেতা নিহত! বিক্ষোভ, সড়ক অবরোধ

৬

সড়ক ও নৌ পথ দুর্ঘটনা এড়াতে রাঙামাটিতে নিরাপদ যাত্রা ফাউন্ডেশন-এর সচেতনতামূলক লিফলেট বিতরণ ও পথসভা

৭

আজ বর্ষিয়ান নেতা দাদু ভাইয়ের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

৮

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবির অভিযানে মাদকদ্রব্য সহ ১ জন আটক

৯

সব ধর্মের মানুষের ঐক্যে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর

১০

রাঙ্গামাটিতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনে হাবীব আজম- সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান

১১

পবিত্র জমাদিউল আউয়াল মাসের গুরুত্ব ও ফজিলত

১২

মিঠামইনে শাওনের রহস্যজনক মৃত্যু: এলাকায় গুঞ্জন

১৩

সীমান্তে মাদকবিরোধী অভিযান: পীরগঞ্জে ২ লাখ টাকা মূল্যের ট্যাবলেট উদ্ধার

১৪

কমলগঞ্জে দক্ষ জনশক্তি গড়ে তুলতে প্রায় ১৭ কোটি টাকা ব্যয়ে প্রশিক্ষণকেন্দ্র হবে: শ্রমমন্ত্রী

১৫

সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করতে হবে ;শ্রমমন্ত্রী

১৬

বাংলাদেশ-আলজেরিয়া সহযোগিতা বাড়াতে জ্বালানি, কৃষি ও প্রযুক্তি খাতে নতুন উদ্যোগ

১৭

ইরানের সীমান্তের দিকে ইসরায়েলি যুদ্ধবিমান, সামরিক তৎপরতা নিয়ে উদ্বেগ

১৮

নজরুল বর্ষে আসছে জনপ্রিয় কথা ও শিশুসাহিত্যিক তুলতুলের ‘ছোটদের নজরুল’

১৯

ফুলবাড়ী ব্যাটালিয়ান ২৯ বিজিবি’র অভিযানে বিপুল পরিমাণের মাদকদ্রব্য আটক 

২০