মোঃ সারোয়ার হোসেন অপু, ​নওগাঁ জেলা প্রতিনিধি:
১০ সেপ্টেম্বর ২০২৬, ৬:২৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

মোঃ সারোয়ার হোসেন অপু, ​নওগাঁ জেলা প্রতিনিধি : নওগাঁ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় সদর থানা পুলিশের এক বিশেষ অভিযানে ব্ল্যাকমেইলিং ও হানিট্র্যাপ চক্রের মূল হোতা নারীসহ চারজন প্রতারককে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ভিকটিমের কাছ থেকে জোরপূর্বক স্বাক্ষর নেওয়া ৩০০ টাকার ফাঁকা স্ট্যাম্প ও ২ লাখ টাকার চেক উদ্ধার করেছে পুলিশ।

​পুলিশ সূত্রে জানা যায়, জয়পুরহাট জেলার আক্কেলপুর থানা এলাকার এক স্কুল শিক্ষকের সাথে পূর্ব পরিচিত একই গ্রামের মোছাঃ চামেলি আক্তার মিলির গত ২৫ আগস্ট বিকেলে ফোনে কথা হয়। মিলি তাকে জরুরি কথা বলার কথা বলে নওগাঁ শহরের নিজ বাসায় ডেকে আনেন। শিক্ষকের সরলতার সুযোগ নিয়ে বাসায় পৌঁছানোর পর মিলি ও তার সহযোগীরা তাকে ঘরে আটকে ফেলে এবং মারধরের ভয় দেখিয়ে নগদ ৫ হাজার টাকা ছিনিয়ে নেয়। পরবর্তীতে আসামিরা ওই শিক্ষককে জিম্মি করে ৩০০ টাকার সাদা স্ট্যাম্পে স্বাক্ষর এবং ২ লাখ টাকার চেকে সই করিয়ে ছেড়ে দেয়।

​ঘটনার পর ভিকটিম নওগাঁ সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ মামলা রুজু করে। এরপর বিরামহীন অভিযান চালিয়ে নওগাঁর বিভিন্ন স্থান থেকে চক্রের চার সদস্যকে গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো:
​মোছাঃ চামেলী আক্তার মিলি (৪৫): স্বামী- মৃত হামিদুর রহমান, সাং- কোমাইগাড়ি পূর্বপাড়া, থানা ও জেলা- নওগাঁ সদর। ​মোঃ রাকিব হাসান (২৯): পিতা- মোঃ নান্টু প্রামানিক, সাং- বেড়াহাসন, থানা- আত্রাই, জেলা- নওগাঁ। ​মোঃ সোহরাব হোসেন (২৬): পিতা- মোঃ সেকান্দর আলী, সাং- নিহনপুর পূর্বপাড়া, থানা- বদলগাছি, জেলা- নওগাঁ। ​মোঃ নাঈম হোসেন (২৫): পিতা- মোঃ সামসুল ইসলাম, সাং- ফুটানিগঞ্জ, থানা- দুপচাঁচিয়া, জেলা- বগুড়া।

​নওগাঁ সদর থানা পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে গ্রেফতারকৃতরা একটি আন্তঃউপজেলা প্রতারক চক্রের সক্রিয় সদস্য। তারা দীর্ঘদিন ধরে মানুষকে নানা কৌশলে প্রলোভন দেখিয়ে ও ফাঁদে ফেলে নির্জন স্থানে ডেকে আনত। পরবর্তীতে আপত্তিকর ছবি তুলে বা ভয়ভীতি দেখিয়ে বিপুল অঙ্কের টাকা ব্ল্যাকমেইল করে হাতিয়ে নিত। ​গ্রেফতারকৃত সকল আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফুলবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বন্ধ দাবিতে স্মারকলিপি প্রদান

দিনাজপুরে বিজিবি অভিযানে বিপুল পরিমাণের মাদকসহ ৪ জন আটক

ইরান যুদ্ধ কখন শেষ হবে, জানালেন ট্রাম্প

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

র‌্যাব বিলুপ্ত, সংসদে এসআরবি বিল পাশ

বাগেরহাটে কিশোরীদের উদ্বুদ্ধকরণ প্রশিক্ষণ, চেক ও চারা বিতরণ

নওগাঁয় সিআর মামলার ওয়ারেন্টভুক্ত ছাত্রলীগের সহসভাপতি গ্রেপ্তার

নওগাঁয় হানিট্র্যাপ চক্রের নারীসহ ৪ সদস্য গ্রেফতার, স্ট্যাম্প ও চেক উদ্ধার

বগুড়ায় যাত্রীবাহী বাসে ১,৯৫০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নবাবগঞ্জে নিখোঁজের ৪ দিন পর টয়লেটের ট্যাংকিতে মিলল মরদেহ, গ্রেফতার ১

১০

টেকনাফে অপহৃত বাঙালি যুবক উদ্ধার, পালিয়ে গেল অপহরণকারীরা

১১

উল্লাপাড়ায় আমান ফিড মিলের শ্রমিকদের ধর্মঘট ও মানববন্ধন

১২

ঢাংগীপুকুরী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন যুবদল নেতা মুন্না

১৩

টেকনাফে ৪২ কোটি টাকার ইয়াবার চালান জব্দ, আটক ২

১৪

টেকনাফে কর্মরত ১৬ এপিবিএনের কনস্টেবল ৫৪ হাজার ইয়াবাসহ আটক

১৫

পঞ্চগড়ে প্রাণবিন্দু ব্লাড ফাউন্ডেশনের ফ্রি ব্লাড ক্যাম্পিং

১৬

খুলনার বটিয়াঘাটায় বাদাবন সংঘের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে বৃক্ষ বিতরণ

১৭

বাগেরহাটে বসতবাড়ির তালা ভেঙে মূল্যবান মালামাল ও দলিলপত্র লুটের অভিযোগ

১৮

রুনা লায়লার মৃত্যুর গুজব’ যা বললেন তার মেয়ে

১৯

সড়ক দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের মাঝে ক্ষতিপূরণের চেক বিতরণ

২০