আতাউর রহমান কাজল, শ্রীমঙ্গল প্রতিনিধি :
৫ নভেম্বর ২০২৬, ৬:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৫ জন

কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

মৌলভীবাজারের কুলাউড়ায় পৃথক অভিযান চালিয়ে মোটরসাইকেল চুরির ঘটনায় জড়িত দুই আসামি এবং চোর চক্রের আরও দুই সদস্যসহ মোট চারজনকে গ্রেফতার করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় চুরি যাওয়া প্রায় এক লাখ টাকা মূল্যের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) দিবাগত রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন—কুলাউড়া উপজেলার দক্ষিণ রাউৎগাঁও গ্রামের মৃত মছদ্দর আলীর ছেলে নান্নু মিয়া (৩৭), মৌলভীবাজার সদর উপজেলার মাইজপাড়া (সরকারি আশ্রয়কেন্দ্র) এলাকার শাহবুদ্দিনের ছেলে ইকবাল আহমদ (৩৫), কুলাউড়া উপজেলার চাতলগাঁও গ্রামের মতিউর রহমানের ছেলে তুফায়েল আহমদ (৩০) এবং রাজনগর উপজেলার দক্ষিণ খলাগাঁও গ্রামের মৃত আনোয়ার মিয়ার ছেলে লাকী মিয়া প্রকাশ মুন্না (৩৫)।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান, গত ৬ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭টার দিকে কুলাউড়া উপজেলার বরমচাল চা বাগান এলাকায় নিজ বাড়ির সামনে থেকে চন্দন কুর্মী নামে এক ব্যক্তির হিরো গ্ল্যামার ১৫০ সিসি মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় অভিযোগের ভিত্তিতে ওসির নির্দেশনায় এসআই আল আমিন অভিযান পরিচালনা করে মৌলভীবাজার সদর এলাকা থেকে নান্নু মিয়া ও ইকবাল আহমদকে গ্রেফতার করেন। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

অপরদিকে, কুলাউড়া রেলওয়ে স্টেশনের সামনে থেকে সিএনজিচালিত অটোরিকশা চুরির ঘটনায় দায়ের করা কুলাউড়া থানার মামলা নং-২৯ (তারিখ: ২৪/১০/২০২৬) তদন্তকালে অভিযান চালিয়ে তুফায়েল আহমদ ও লাকী মিয়া প্রকাশ মুন্নাকে গ্রেফতার করা হয়। এ মামলায় পেনাল কোডের ৩৭৯ ধারায় অভিযোগ আনা হয়েছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ মিনি ট্রাকের হেলপার গ্রেপ্তার, চালক পলাতক

২

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ১০ মাসে ৪৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

৩

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

৪

টেকনাফে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

৫

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন

৬

সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৭

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তার করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার –মংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৯

২০২৬ সালে চা উৎপাদনে ১৭২ বছরের ইতিহাসে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

১০

অপেক্ষার অবসান, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

১১

‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১২

পীরগঞ্জ স্টেশনে পকেটমার ও ছিনতাইয়ের আতঙ্ক: নিরাপত্তা জোরদারের দাবী

১৩

পঞ্চগড়ে বোদায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৪

তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ

১৫

আবারো যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের শেখ রহমান

১৬

ফুলবাড়ীতে (আরআরএমইপি-)শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন 

১৭

‘বর্তমান রাষ্ট্রব্যবস্থা মানবতাবিধ্বংসী’ ভেতর-বাইরের শত্রু রুখে মানবতার রাষ্ট্র গড়ার ডাক

১৮

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

১৯

চকরিয়ায় ৪০ বছর বয়সী নারী নিখোঁজ, মায়ের অপেক্ষায় অশ্রুসিক্ত দুই সন্তান

২০