আতাউর রহমান কাজল শ্রীমঙ্গল প্রতিনিধি
৫ নভেম্বর ২০২৬, ৬:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ৪ জন

২০২৬ সালে চা উৎপাদনে ১৭২ বছরের ইতিহাসে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

দেশে চা উৎপাদনে নতুন রেকর্ড গড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি ২০২৬ সালের প্রথম নয় মাসে (জানুয়ারি-সেপ্টেম্বর) দেশে চা উৎপাদিত হয়েছে ৭ কোটি ১৬ লাখ ৭১ হাজার কেজি। গত বছরের একই সময়ে উৎপাদন হয়েছিল ৬ কোটি ৯ লাখ ৬৭ হাজার কেজি। সে হিসাবে এক বছরের ব্যবধানে চা উৎপাদন বেড়েছে ১ কোটি ৭ লাখ ৪ হাজার কেজি, যা আগের বছরের তুলনায় প্রায় ১৭ দশমিক ৫৬ শতাংশ বেশি।

 

বাংলাদেশ চা বোর্ডের ‘মান্থলি স্ট্যাটিস্টিক্যাল বুলেটিন’-এর তথ্য অনুযায়ী, চলতি বছর দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৪০ লাখ কেজি। সেপ্টেম্বর পর্যন্ত উৎপাদন হয়েছে লক্ষ্যমাত্রার প্রায় ৬৮ দশমিক ৯১ শতাংশ। বাকি তিন মাসে লক্ষ্যমাত্রা পূরণ করতে হলে আরও ৩ কোটি ২৩ লাখ ২৯ হাজার কেজি চা উৎপাদন করতে হবে। অর্থাৎ অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর—এই তিন মাসে মাসে গড়ে প্রায় ১ কোটি ৭ লাখ ৭৬ হাজার কেজি চা উৎপাদন প্রয়োজন।

 

গত বছরের শেষ তিন মাসের উৎপাদন পর্যালোচনা করলে লক্ষ্যমাত্রা অর্জনের সম্ভাবনা আরও স্পষ্ট হয়। ২০২৫ সালের অক্টোবর মাসে ১ কোটি ৪৫ লাখ ২৬ হাজার, নভেম্বরে ১ কোটি ১ লাখ ৭০ হাজার এবং ডিসেম্বরে ৯২ লাখ ৬৪ হাজার কেজি চা উৎপাদিত হয়েছিল। এই তিন মাসে মোট উৎপাদন ছিল ৩ কোটি ৩৯ লাখ ৬০ হাজার কেজি। চলতি বছর লক্ষ্যমাত্রা পূরণে যে পরিমাণ চা উৎপাদন প্রয়োজন, তা গত বছরের একই সময়ের উৎপাদনের চেয়ে ১৬ লাখ ৩১ হাজার কেজি কম।

 

চা বোর্ডের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি মাসে দেশে চা উৎপাদন হয়েছিল ৫ লাখ ৭৩ হাজার কেজি। ফেব্রুয়ারিতে ২৪ হাজার, মার্চে ২৫ লাখ ৫৮ হাজার, এপ্রিলে ৫৯ লাখ ১৮ হাজার, মে মাসে ৯১ লাখ ৫৩ হাজার, জুনে ১ কোটি ২৪ লাখ ৫ হাজার, জুলাইয়ে ১ কোটি ২১ লাখ ৪৪ হাজার, আগস্টে ১ কোটি ৫১ লাখ ৩৯ হাজার এবং সেপ্টেম্বরে ১ কোটি ৩৭ লাখ ৫৭ হাজার কেজি চা উৎপাদিত হয়েছে। মাসভিত্তিক উৎপাদনের এই হিসাবেও বছরের মাঝামাঝি থেকে উৎপাদনের গতি বাড়ার চিত্র পাওয়া যায়।

 

দেশে এর আগে সর্বোচ্চ চা উৎপাদনের রেকর্ড ছিল ২০২৩ সালে। ওই বছর উৎপাদিত হয়েছিল ১০ কোটি ২৯ লাখ ১৮ হাজার কেজি চা। ২০২৬ সালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ১০ কোটি ৪০ লাখ কেজি, যা আগের রেকর্ডের চেয়ে ১০ লাখ ৮২ হাজার কেজি বেশি। ফলে চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জিত হলে দেশের চা উৎপাদনে নতুন ইতিহাস সৃষ্টি হবে এবং দেশের চা শিল্পের ১৭২ বছরের ইতিহাসে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।

 

বাংলাদেশ চা বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে দেশে মোট চা উৎপাদিত হয়েছিল ৯ কোটি ৪৯ লাখ ২৭ হাজার কেজি। ২০২৪ সালে উৎপাদন ছিল ৯ কোটি ৩০ লাখ ৪২ হাজার কেজি। অন্যদিকে ২০২৩ সালে উৎপাদন ১০ কোটি ২৯ লাখ ১৮ হাজার কেজিতে পৌঁছেছিল। এসব পরিসংখ্যান দেশের চা উৎপাদনে বছরভেদে ওঠানামার পাশাপাশি চলতি বছরের অগ্রগতিও তুলে ধরে।

 

চা-সংশ্লিষ্টদের মতে, বছরের প্রথম নয় মাসে উৎপাদনের উল্লেখযোগ্য প্রবৃদ্ধি এবং গত বছরের শেষ তিন মাসের উৎপাদনের অভিজ্ঞতা বিবেচনায় চলতি বছর লক্ষ্যমাত্রা অর্জনের ভালো সম্ভাবনা রয়েছে। তবে শেষ তিন মাসের আবহাওয়া, বৃষ্টিপাত, চা গাছের কুঁড়ি গজানোর পরিস্থিতি এবং বাগান ও কারখানার কার্যক্রমের ওপর চূড়ান্ত উৎপাদন নির্ভর করবে। সবকিছু অনুকূলে থাকলে ২০২৬ সালেই দেশের চা উৎপাদনে অতীতের সকল রেকর্ড ছাড়িয়ে নতুন রেকর্ড গড়বে বাংলাদেশ।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীর, শিবপুরে তেল কম দেওয়ায় পাঠান ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা

১

সেনবাগে ৬২ হাজার পিস ইয়াবাসহ মিনি ট্রাকের হেলপার গ্রেপ্তার, চালক পলাতক

২

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে ১০ মাসে ৪৫ কোটি টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

৩

টেকনাফে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড

৪

টেকনাফে দুই বাড়ি থেকে ২০ হাজার ইয়াবা উদ্ধার

৫

ফকিরহাটে নতুন কুঁড়ি স্পোটর্স প্রতিযোগিতার উদ্বোধন

৬

সীমান্তের ওপার থেকে দেশে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হচ্ছে: প্রধানমন্ত্রী তারেক রহমান

৭

দেশের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও বিস্তার করতে বিদ্যুৎ, গ্যাস ও প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে সরকার –মংলায় প্রধানমন্ত্রী তারেক রহমান

৮

কুলাউড়া পুলিশের পৃথক অভিযানে চোরাই মোটরসাইকেল উদ্ধার, গ্রেফতার ৪

৯

২০২৬ সালে চা উৎপাদনে ১৭২ বছরের ইতিহাসে নতুন রেকর্ডের পথে বাংলাদেশ

১০

অপেক্ষার অবসান, সেন্টমার্টিনের পথে পর্যটকবাহী জাহাজ

১১

‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

১২

পীরগঞ্জ স্টেশনে পকেটমার ও ছিনতাইয়ের আতঙ্ক: নিরাপত্তা জোরদারের দাবী

১৩

পঞ্চগড়ে বোদায় পুলিশের মাদকবিরোধী অভিযান, ইয়াবাসহ গ্রেপ্তার ২

১৪

তাহিরপুর উপজেলা কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে সিনিয়র সহ- সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা করছেন আলহাজ্ব আব্দুস সামাদ

১৫

আবারো যুক্তরাষ্ট্রের স্টেট সিনেটর নির্বাচিত হলেন কিশোরগঞ্জের শেখ রহমান

১৬

ফুলবাড়ীতে (আরআরএমইপি-)শীর্ষক প্রকল্পের আওতায় এলজিইডির নারী কর্মী নিয়োগ প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন 

১৭

‘বর্তমান রাষ্ট্রব্যবস্থা মানবতাবিধ্বংসী’ ভেতর-বাইরের শত্রু রুখে মানবতার রাষ্ট্র গড়ার ডাক

১৮

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেলেন নিহত তৌফিকের পরিবার

১৯

চকরিয়ায় ৪০ বছর বয়সী নারী নিখোঁজ, মায়ের অপেক্ষায় অশ্রুসিক্ত দুই সন্তান

২০