মিঠামইন উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে ৭ ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়। উপজেলা বিএনপির কার্যালয়ে সকাল ১০ টায় অনুষ্ঠিত আলোচনা সভা ও আনন্দ শোভাযাত্রায় সভাপতিত্ব করেন, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া। প্রথমে বিএনপি কার্যালয়ের সামনে থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে উপজেলার সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন। এবং কার্যালয়ের সামনে এসে শেষ হয়। দ্বিতীয় পর্বে আলোচনায় অংশ নেয়, মোঃ সাইফুল ইসলাম ( সভাপতি ছাত্রদল সদর ইউনিয়ন) , মোঃ আইয়ুব আলী ( সাধারণ সম্পাদক ঘাগড়া ইউনিয়ন বিএনপি) , মোঃ জিয়াউর রহমান ( সাধারণ সম্পাদক বৈরাঠি ইউনিয়ন বিএনপি) , নজরুল ইসলাম ( সভাপতি বৈরাঠি ইউনিয়ন বিএনপি) , মোঃ ইব্রাহীম মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা শ্রমিক দল ) , মোঃ কাশেম শিকদার ( সভাপতি উপজেলা শ্রমিক দল) , মোঃ সাইফুল ইসলাম ( সভাপতি উলামা দল ) , মোঃ এরশাদুল হক ( সদস্য সচিব উপজেলা যুব দল) , কামাল পাশা ( আহব্বায়ক উপজেলা স্বেচ্ছাসেবক দল ) খগেন্দ্র চন্দ্র দাস ( সাবেক সাধারণ সম্পাদক কেওয়ারজোড় ইউনিয়ন বিএনপি) মোঃ মামুন মিয়া ( সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবক দল কিশোরগঞ্জ) , মোঃ বাহার মিয়া ( সাবেক ভিপি ও ছাত্র বিষয়ক সম্পাদক জেলা বিএনপি) , মোঃ আব্দুল্লাহ মিয়া ( সাধারণ সম্পাদক উপজেলা বিএনপি) , মোঃ আফতাব উদ্দিন ভূঁইয়া ( ভারপ্রাপ্ত সভাপতি মিঠামইন উপজেলা বিএনপি) , অনুষ্ঠান উপস্থাপনা করেন, এডভোকেট জসিম উদ্দিন রুবেল ( সাংগঠনিক সম্পাদক উপজেলা বিএনপি মিঠামইন) , প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
No tags found for this post.
মন্তব্য করুন