মোঃ আশরাফুল ইসলাম,স্টাফ রিপোর্টার
৭ নভেম্বর ২০২৬, ৭:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ১৯ জন

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

 

দিনাজপুরের ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।

এ উপলক্ষে ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও দেশাত্মবোধক গান পরিবেশন অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

শনিবার (৭ নভেম্বর) ফুলবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ মাসুম বিল্লাহ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এ এস এম শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আবদুল্লাহ মুস্তাফিন,উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, ফুলবাড়ি থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা রাশেদা আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান সরকার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহসিন আলী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা সমবায় কর্মকর্তা মাযহারুল ইসলাম, সুজাপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

 

আলোচনা সভায় বক্তারা ৭ নভেম্বরের ঐতিহাসিক পটভূমি এবং জাতীয় জীবনে এই দিবসের তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন। তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারে এই দিনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আলোচনা সভা শেষে দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সবশেষে স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ দেশাত্মবোধক গান পরিবেশিত হয়। উপজেলা পর্যায়ের চিত্রাংকন প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান করে উপজেলা নির্বাহী কর্মকর্তা।

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে সরকারি খাসজমির হোল্ডিং স্থগিত, ভূমি অফিসের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১

জনসেবার প্রত্যয়ে ৩নং চরদুয়ানীর ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রনি আহমেদ নাসির

২

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী

৩

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার

৪

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৭ বাংলাদেশি নিহত 

৫

অষ্টগ্ৰাম- বাজিতপুরে সংস্কার করা সড়কেই ভোগান্তি বেশি

৬

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৭

মিঠামইন উপজেলা বিএনপি কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

৮

মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিল্পব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়

৯

মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: এক লাখ টাকা মূল্যের ভারতীয় নেশার ট্যাবলেট উদ্ধার

১১

বোদায় পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা! কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

১২

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

১৩

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, মারধর করে আসামি ছিনতাই; আটক ৪ নারী

১৪

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১৫

সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকি দাতাদের দ্রুত আইনের আনার দাবি জানিয়েছেন কাজী ছাব্বীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

১৭

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

১৮

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

১৯

বগুড়ার শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা, কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনা

২০