তুষার কান্তি হাওলাদার পাথরঘাটা :
৭ নভেম্বর ২০২৬, ৮:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ
পাঠক সংখ্যা ২০ জন

জনসেবার প্রত্যয়ে ৩নং চরদুয়ানীর ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রনি আহমেদ নাসির

 

‎

‎বরগুনার পাথরঘাটা উপজেলার ৩ নং চরদুয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহ প্রকাশ করেছেন রনি আহমেদ নাসির। নির্বাচনে অংশগ্রহণের প্রত্যাশা নিয়ে তিনি সবার দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

‎

‎৫ আগস্টের পরবর্তী পরিস্থিতিতে হিন্দু সম্প্রদায়ের নিরাপত্তা, অধিকার ও স্বার্থ রক্ষায় পাশে ছিলেন রনি আহমেদ নাসির ও তাঁর পরিবার। সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, সকল ধর্মের মানুষের সহাবস্থান নিশ্চিত করা এবং এলাকার মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তার পরিবেশ গড়ে তুলতে তাঁরা ভূমিকা।

‎

‎পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সামাজিক ও সাংস্কৃতিক বৈচিত্র্যে সমৃদ্ধ একটি জনপদ। এলাকাটিতে শিক্ষিত ও সচেতন মানুষের পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী মানুষের উল্লেখযোগ্য বসবাস রয়েছে। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের সহাবস্থান এ অঞ্চলের সামাজিক পরিবেশে সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধার গুরুত্ব তুলে ধরে।

‎

‎একটি শিক্ষিত ও সচেতন সমাজে জনপ্রতিনিধির ভূমিকা কেবল নির্বাচনে বিজয়ী হওয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। শিক্ষা, যোগাযোগব্যবস্থা, নাগরিক সুযোগ-সুবিধা, সামাজিক নিরাপত্তা এবং সাধারণ মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও একজন জনপ্রতিনিধির দায়িত্ব গুরুত্বপূর্ণ।

‎

‎বিশেষ করে ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা, সব সম্প্রদায়ের মানুষের সমান অধিকার ও মর্যাদা রক্ষা এবং এলাকার সামগ্রিক উন্নয়নে অংশগ্রহণমূলক ভূমিকা পালন স্থানীয় নেতৃত্বের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।

‎

‎রনি আহমেদ নাসিরের নির্বাচনী প্রার্থিতাকে ঘিরে এখন আলোচনার বিষয় হচ্ছে স্থানীয় জনপ্রতিনিধিত্বের গুরুত্ব ও এলাকার উন্নয়নে কার্যকর ভূমিকা রাখার বিষয়টি। নির্বাচনে তাঁর অংশগ্রহণের আগ্রহের পাশাপাশি একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁর ভবিষ্যৎ পরিকল্পনা ও জনসম্পৃক্ততাও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে।

‎

‎নির্বাচনকে সামনে রেখে তাঁর প্রত্যাশা, সবার দোয়া ও ভালোবাসা নিয়ে তিনি জনসেবার সুযোগ পাবেন। তবে নির্বাচনের চূড়ান্ত মূল্যায়ন হবে প্রার্থীদের যোগ্যতা, কর্মপরিকল্পনা, সততা ও জনগণের প্রতি দায়বদ্ধতার ভিত্তিতে।

‎

‎সামাজিক সম্প্রীতি, সমান অধিকার ও উন্নয়নের ধারাকে গুরুত্ব দিয়ে চরদুয়ানী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রেক্ষাপটে নতুন করে আলোচনায় এসেছেন মেম্বার পদপ্রার্থী রনি আহমেদ নাসির।

‎

Facebook Comments Box

No tags found for this post.

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে সরকারি খাসজমির হোল্ডিং স্থগিত, ভূমি অফিসের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১

জনসেবার প্রত্যয়ে ৩নং চরদুয়ানীর ৫ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী রনি আহমেদ নাসির

২

তাহিরপুরে কয়লা আমদানি কারক গ্রুপের নির্বাচনে কার্যনির্বাহী সদস্য পদে প্রার্থীতা ঘোষণা করছেন জসিম উদ্দিন বেপারী

৩

সব মানুষের রাষ্ট্র গঠনে ধর্মের নামে উগ্রবাদ ও মব সন্ত্রাস রুখতে হবে’ উত্তর হালিশহর চৌধুরী পাড়ায় আল্লামা মুফতি রেজাউল কাউসার

৪

সৌদি আরবে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে ৭ বাংলাদেশি নিহত 

৫

অষ্টগ্ৰাম- বাজিতপুরে সংস্কার করা সড়কেই ভোগান্তি বেশি

৬

ফুলবাড়ীতে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত

৭

মিঠামইন উপজেলা বিএনপি কর্তৃক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়

৮

মিঠামইন উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় বিল্পব ও সংহতি দিবস অনুষ্ঠিত হয়

৯

মদনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১০

হরিপুর সীমান্তে বিজিবির অভিযান: এক লাখ টাকা মূল্যের ভারতীয় নেশার ট্যাবলেট উদ্ধার

১১

বোদায় পৈত্রিক সম্পত্তি দখলের অপচেষ্টা! কোমলমতি শিক্ষার্থীদের রাস্তায় নামিয়ে মিথ্যা প্রচারের অভিযোগ অধ্যক্ষের বিরুদ্ধে

১২

বিনা খরচে মালয়েশিয়া কর্মী পাঠাবে (বোয়েসেল)

১৩

বগুড়ার সোনাতলায় পুলিশের ওপর হামলা, মারধর করে আসামি ছিনতাই; আটক ৪ নারী

১৪

পীরগঞ্জ সীমান্তে বিজিবির অভিযান, ৪৬০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার

১৫

সাইদুর রহমান ও তার পরিবারের সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করে হুমকি দাতাদের দ্রুত আইনের আনার দাবি জানিয়েছেন কাজী ছাব্বীর

১৬

প্রধানমন্ত্রী তারেক রহমান কর্তৃক ভার্চুয়ালি মদনে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ ক্রীড়া উৎসবের শুভ উদ্বোধন

১৭

টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে গোলাগুলি: গুলিবিদ্ধ সেনাসদস্য তিতাস শেখের মৃত্যু

১৮

সীমান্তে ৫৯ বিজিবির পৃথক অভিযানে ৩৭০ বোতল ইস্কাফ সিরাপ হেরোইন ও গাঁজা উদ্ধার

১৯

বগুড়ার শজিমেকে ৩৭টি ডায়ালাইসিস মেশিন স্থাপনের ঘোষণা, কার্ডিয়াক সার্জারি চালুর পরিকল্পনা

২০